Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরচুলায় সেজে বিয়ে, গোপন ছবি তুলে ব্ল্যাকমেল! স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রীর

মহিলা দাবি করেন, টাকা না দিলে গোপন ছবি সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো।

পরচুলায় সেজে বিয়ে, গোপন ছবি তুলে ব্ল্যাকমেল! স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 January 2026 20:29

দ্য ওয়াল ব্যুরো: কিছুটা যেন সিনেমার মতো! পরচুলা পরে নিজের চেহারা বদলে বিয়ে (wig deception marriage), তারপর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেল (husband blackmails wife for money) - এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী ও স্বামীর পরিবারের আরও চার সদস্যের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে (marriage fraud)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে পণ সংক্রান্ত নির্যাতন, প্রতারণা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিয়ের আগে পরচুলায় সেজে প্রতারণার অভিযোগ

অভিযোগকারিনী জানিয়েছেন, তাঁর বিয়ে ঠিক হয়েছিল নয়াদিল্লির প্রতাপ বাগ এলাকায় বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে। বিয়ের আগে ওই ব্যক্তি সব সময় পরচুলা পরে থাকতেন, যাতে তাঁর টাক ধরা না পড়ে। মহিলাকে বোঝানো হয়েছিল, তিনি নাকি সামান্য চুল পড়ার সমস্যায় ভুগছেন।

মহিলার অভিযোগ, বিয়ের আগে স্বামী বা তাঁর পরিবারের কেউই প্রকৃত অবস্থা সম্পর্কে তাঁকে বা তাঁর পরিবারকে কিছু জানাননি।

বিয়ের পরই প্রকাশ্যে আসে সত্য

বিয়ের পর শ্বশুরবাড়িতে পৌঁছনোর কিছু দিনের মধ্যেই বিষয়টি সামনে আসে। অভিযোগ, একসময় স্বামী পরচুলা খুলে ফেলেন, তখনই স্ত্রী বুঝতে পারেন, তিনি সম্পূর্ণ টাক। এই প্রতারণার প্রতিবাদ করতেই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। মহিলার দাবি, এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের আচরণ তাঁর প্রতি আচমকা বদলে যায়।

ব্যক্তিগত ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ

মহিলার আরও অভিযোগ, তাঁর স্বামী মোবাইল ফোনে ব্যক্তিগত ছবি তুলে রাখেন এবং পরে সেগুলি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন। তিনি দাবি করেন, টাকা না দিলে সেই ছবি সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো।

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ

অভিযোগ অনুযায়ী, শুধু মানসিক নয়, শারীরিক নির্যাতনও চালানো হয় তাঁর উপর। এই নির্যাতনে স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সক্রিয় ভূমিকা ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। মহিলার দাবি, একসময় তাঁকে মারধর করা হয়, এবং প্রায় ১৫ লক্ষ টাকার গয়না জোর করে কেড়ে নেওয়া হয়। এরপর কয়েক দিনের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা

এই ঘটনার পর তিনি পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ স্বামী-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মামলাটি দায়ের করা হয়েছে পণ-সংক্রান্ত নিষ্ঠুরতা, প্রতারণা, মারধর, ভয় দেখানো ও তোলাবাজি সংক্রান্ত প্রাসঙ্গিক ধারায়।

তদন্ত শুরু করেছে পুলিশ

বিসরখ থানার স্টেশন হাউস অফিসার মনোজ কুমার জানিয়েছেন, অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। “মোবাইল ফোন, ব্যক্তিগত ছবি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত চলছে,” বলেন তিনি।


```