Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের ঝর্নায় ভেসে মৃত্যু যুবকের, ভিডিও করল ১০ বছরের মেয়ে! পুণের জলপ্রপাতে মর্মান্তিক কাণ্ড

স্বপ্নিল ঝরনায় ঝাঁপ দেন এবং আত্মবিশ্বাসী ছিলেন, যে ঠিক সাঁতার কেটে চলে আসতে পারবেন। তবে প্রবল স্রোতে ভেসে যান তিনি। সদ্য রায়গড়ে তাঁর দেহ উদ্ধার হয়েছে। 

ফের ঝর্নায় ভেসে মৃত্যু যুবকের, ভিডিও করল ১০ বছরের মেয়ে! পুণের জলপ্রপাতে মর্মান্তিক কাণ্ড

শিউরে ওঠা দৃশ্য।

শেষ আপডেট: 2 July 2024 07:57

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের লোনাভালাতে হড়পা বানে একই পরিবারের ৫ জনের ভেসে যাওয়ার মর্মান্তিক ঘটনার পরে একদিনও কাটল না। ফের খবর এল বিপর্যয়ের এবার মহারাষ্ট্রের পুনের তামিনিঘাটের ঝরনার প্রবল স্রোতে ভেসে গেলেন এক ট্রেকার। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তির নাম স্বপ্নিল। বয়স ৩৮। তিনি একজন ট্রেক লিডার ছিলেন। বন্ধু-পরিবার সহ ২০ জনকে নিয়ে পুণের ওই বিখ্যাত পিকনিক স্পটে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তিনি ঝরনায় ঝাঁপিয়ে নেমেছিলেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন, যে ঠিক সাঁতার কেটে চলে আসতে পারবেন। তবে প্রবল স্রোতে ভেসে যান তিনি। সদ্য রায়গড়ে তাঁর দেহ উদ্ধার হয়েছে। 

স্বপ্নিলের ১০ বছর বয়সি মেয়ে তার বাবার দুঃসাহসিক কীর্তি রেকর্ড করছিল মোবাইলে। তখন কেউ দুঃস্বপ্নেও ভাবেনি, এমন মর্মান্তিক পরিণতি হবে তাঁর! ভিডিওতে দেখা যায়, ঝর্নার জলে ঝাঁপ দিচ্ছেন স্বপ্নিল, তার পরে সাঁতার কেটে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই ভারসাম্য পাচ্ছিলেন না তিনি। ধরে রাখার জন্য কিছু একটা খুঁজছিলেন প্রাণপণে। অবশেষে ঝর্নার ধারের একটি পাথর ধরেও ফেলেন তিনি, কিন্তু জলের তীব্র স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়।

রবিবারই লোনাভালায় ভয়ানাক দুর্ঘটনা ঘটে যায় এভাবেই। ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নীচে নামেন ওই পরিবারের পাঁচ জন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয়  জলপ্রপাত। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন ওই তাঁরা। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও তাঁরা প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। 


```