Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হার্ট অ্যাটাক! হবু স্ত্রীকে মঙ্গলসূত্র পরিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যুবক, মর্মান্তিক ঘটনা কর্নাটকে

অনেকেই মনে করছেন, যে সময়ে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন প্রবীণ সেই সময়ে তাঁকে ডাক্তার দেখানো গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। 

হার্ট অ্যাটাক! হবু স্ত্রীকে মঙ্গলসূত্র পরিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যুবক, মর্মান্তিক ঘটনা কর্নাটকে

ফাইল ছবি

শেষ আপডেট: 17 May 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। গান-বাজনা, হই-হুল্লোড় চলছিল স্বাভাবিক নিয়মেই। হবু বর তৈরি হচ্ছিলেন মঙ্গলসূত্র পরিয়ে পছন্দের নারীকে সারাজীবনের মতো আপন করে নিতে। কিন্তু সেই মঙ্গলসূত্র (Mangalsutra) পরানোর মুহূর্তেই ছন্দপতন। এক নিমেষে সমস্ত উচ্ছ্বাস পরিণত হল বিষাদে। হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু (Death) হল যুবকের।

কর্নাটকের (Karnataka) বাগালকোটের জামখান্ডিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রবীণ নামের ওই যুবকের আগে থেকে কোনও রোগ ছিল বলে কেউ মনে করতে পারছেন না। তাই তাঁর এই আকস্মিক মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের। এক প্রত্যক্ষদর্শীর কথায়, মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ আগে প্রবীণ জানিয়েছিল তাঁর বুকে ব্যথা হচ্ছে। কিন্তু বিষয়টিতে ততটা গুরুত্ব দেননি কেউ। সেটাই কাল হল।

অনেকেই মনে করছেন, যে সময়ে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন প্রবীণ সেই সময়ে তাঁকে ডাক্তার দেখানো গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। কিন্তু তিনি নিজেও ততটা গুরুত্ব দেননি বিষয়টিকে। বাকি যারা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের কাউকেই খোলসা করে পুরো বিষয়টি বলেননি তিনি। এই ব্যথার কিছুক্ষণ পরেই হবু স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রবীণ।

যুবককে ওই অবস্থায় দেখে অনেকেই ভেবেছিলেন তিনি অজ্ঞান হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এমন ঘটনা ঘটল, কোথা থেকে কী হয়ে গেল, কেউই কিছু বুঝতে পারছেন না। 


```