Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাবার সঙ্গে বিবাদ, আক্রোশ মেটাতে চার বছরের শিশুকে উল্টো করে আছাড়! মহারাষ্ট্রে চরম নৃশংসতা

অভিযোগ, শিশুটিকে চলন্ত রিকশা থেকে টেনে নামিয়ে উল্টো করে, পা ধরে বারবার মাটিতে আছাড় মেরেছে অভিযুক্ত (Man slams boy's head on ground)। এখন সেই শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বাবার সঙ্গে বিবাদ, আক্রোশ মেটাতে চার বছরের শিশুকে উল্টো করে আছাড়! মহারাষ্ট্রে চরম নৃশংসতা

ভাইরাল ভিডিও

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 April 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর সঙ্গে সামান্য বিবাদ। সেই আক্রোশ মেটাতে তাঁর চার বছরের শিশুর ওপর যে বর্বরোচিত হামলা চালানো হল, তাতে শিউরে উঠছে গোটা দেশ। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার বসই এলাকায় সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, শিশুটিকে চলন্ত রিকশা থেকে টেনে নামিয়ে উল্টো করে, পা ধরে বারবার মাটিতে আছাড় মেরেছে অভিযুক্ত (Man slams boy's head on ground)। এখন সেই শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঠিক কী ঘটেছিল? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আবাসনের নীচে খেলছিল চার বছরের ওই শিশুটি। খেলার ছলেই সে প্রতিবেশী সন্দীপ পাওয়ারের একটি অটো রিকশায় গিয়ে বসে। অভিযোগ, অটো মালিক সন্দীপ সেখানে পৌঁছেই মেজাজ হারায়। অন্য শিশুদের তাড়িয়ে দিয়ে ওই চার বছরের শিশুটিকে রিকশা থেকে হ্যাঁচকা টানে নামিয়ে আনে সে।

আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই হাড়হিম করা দৃশ্য। অভিযুক্ত সন্দীপ প্রথমে শিশুটির মাথা অটোর গায়ে সজোরে ঠুকে দেয়। এরপর তাকে তুলে নিয়ে মাথা নীচের দিকে করে আছাড় মারে সিমেন্টের রাস্তায়। এখানেই শেষ নয়, পা ধরে হিঁচড়ে নিয়ে গিয়ে সিঁড়ির সামনেও চলে অকথ্য মারধর। নাতনিকে বাঁচাতে দিদিমা ছুটে এলে তাঁকেও রেয়াত করেনি ওই প্রতিবেশী।

গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ওকহার্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসিইউ-তে বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে ওই আবাসনেরই বাসিন্দা অতুল কোন্ধারের সঙ্গে সন্দীপ পাওয়ারের কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল। সেই পুরনো শত্রুতার বদলা নিতেই অতুলের চার বছরের ছেলের সঙ্গে এমন করে সে। ঘটনার পর ধৃত সন্দীপের মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি। উল্টে আবাসনের বাসিন্দাদের সামনে সে চিৎকার করে বলতে থাকে, ‘‘আমি আমার বদলা নিয়েছি।’’

ইতিমধ্যেই বসই থানার পুলিশ সন্দীপ পাওয়ারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। একরত্তি শিশুর ওপর এমন পৈশাচিক হামলায় স্তম্ভিত মহারাষ্ট্রের প্রশাসনিক মহল।


```