Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মদ বেচবে না মানে! কালীপুজোর রাতে গোটা দোকানটাই জ্বালিয়ে দিল মধু

তখন রাত হয়ে গেছে, সবাই দোকান বন্ধ করার তোড়জোড় করছেন। তাই দোকানের কর্মীরা জানিয়ে দেন, তাকে এখন মদ বিক্রি করা যাবে না। 

মদ বেচবে না মানে! কালীপুজোর রাতে গোটা দোকানটাই জ্বালিয়ে দিল মধু

শেষ আপডেট: 13 November 2023 11:24

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাত, একটু মদ না হলে কি চলে? ভালই রাত হয়েছে, দোকান তখন প্রায় বন্ধ হওয়ার মুখে, সেই সময়েই হাজির হয়েছিল সে। কিন্তু দোকানের কর্মীরা তাকে মদ বিক্রি করতে অস্বীকার করেন। তাতেই খাপ্পা হয়ে মদের দোকানে আগুন লাগিয়ে দিল যুবক! ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাদুরওয়াড়া এলাকাতে। অভিযুক্তের নাম মধু। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক রাত্রিবেলা মদের দোকানে গিয়েছিল মদ কেনার জন্য। কিন্তু তখন রাত হয়ে গেছে, সবাই দোকান বন্ধ করার তোড়জোড় করছেন। তাই দোকানের কর্মীরা জানিয়ে দেন, তাকে এখন মদ বিক্রি করা যাবে না। 

এতেই রেগে ওঠে মধু। কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার। তাতেও তাকে মদ বিক্রি না করায় সেখান থেকে তখনকার মতো চলে যায় সে। কিন্তু রবিবার রাতে একটি পেট্রোলের ট্যাঙ্ক নিয়ে ফেরত আসে সে। এরপর সটান দোকানের ভিতরে ঢুকে পেট্রোল ঢালতে শুরু করে সে। এমনকী, দোকানে উপস্থিত কর্মীদের গায়েও দাহ্য তেল ঢেলে দেয় মধু। তারপর দেরি না করে আগুন জ্বালিয়ে দেয়। 

প্রাণ বাঁচাতে কর্মীরা সকলে দৌড়ে পালিয়ে যান সেখান থেকে। কিন্তু দোকানটি জ্বলে যায় পুরোপুরি। ভিতরে থাকা মদ তো বটেই, কম্পিটার এবং প্রিন্টারটিও পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে দেড় লক্ষ টাকার সম্পত্তিহানি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনার পরেই মধুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ এবং ৪৩৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 


```