ওই ৪৪ বছর বয়সি মহিলার মাথায়ও মুখে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 24 May 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: তারস্বরে মোবাইলে গান বাজানোয় স্ত্রীর সঙ্গে বচসা। রাগে তাঁর গায়ে টয়লেট ক্লিনার ঢেলে দিলেন এক ব্যক্তি। ওই মহিলা ভর্তি হাসপাতালে।
ঘটনা বেঙ্গালুরুর উত্তরাঞ্চলের সিদেদাহল্লি এলাকার এনএমএইচ লেআউটের। পুলিশের কাছে মহিলা জানিয়েছেন, ১৯ মে, প্রথমে মদ খাওয়ার টাকা চান তাঁর স্বামী। টাকা দিতে অস্বীকার করলে হেনস্থা করেন। পরে নিজেই মদ জোগার করে নেন। খেয়ে দেয়ে বাড়ি এসে শুরু হয় চিৎকার।
এই সময় মোবাইলে জোরে গান বাজিয়ে দেন ব্যক্তি। আওয়াজ কমাতে বললে স্ত্রীর ওপর চড়াও হন। আওয়াজ কমানো-বাড়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। বাথরুম থেকে টয়লেট ক্লিনার নিয়ে এসে স্ত্রীর গায়ে ঢেলে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওই ৪৪ বছর বয়সি মহিলার মাথায়ও মুখে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে।