যুবকের স্বীকারোক্তি পাওয়ার পর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে। বাকি দেহাংশ উদ্ধারেও চলছে তল্লাশি। অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

লখনউ হত্যাকাণ্ড
শেষ আপডেট: 24 February 2026 09:26
দ্য ওয়াল ব্যুরো: বাবাকে নৃশংসভাবে খুন করল ছেলে (Man kills father in lucknow)। ওই ব্যক্তি গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে ছেলের বয়ানে অসঙ্গতি পেলে তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। চাপের মুখে নৃশংস হত্যাকাণ্ডের (Man kills father in lucknow) বর্ণনা দিয়ে ফেলে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মনবেন্দ্র সিং (৪৯)। ওষুধ ব্যবসা ও মদের লাইসেন্স- দু’ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গিয়ে বাড়ির ভেতরে একটি বড় নীল ড্রামের মধ্যে তাঁর দেহাংশ পাওয়া যায় (Lucknow murder case)। এরপর সন্দেহের তীর ওঠে ছেলে অক্ষত প্রতাপ সিংয়ের দিকে।
জিজ্ঞাসাবাদে অক্ষত ভেঙে পড়ে পুরো ঘটনাই স্বীকার করে। তিনি জানান, "বাবা বারবার আমাকে নিট পরীক্ষায় (NEET) বসতে বলত। তিনি চাইতেন আমি যেন ডাক্তার (Doctor) হই। কিন্তু আমি রাজি ছিলাম না।" এনিয়ে বহুদিন ধরে বাবা-ছেলের অশান্তিও চলছিল বলে জানায় পরিবার। এমনকি একবার বাড়ি থেকেও পালিয়ে গিয়েছিল অক্ষত।
শুক্রবার বিকেলে ফের তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রাগের মাথায় বাবাকে রাইফেল দিয়ে গুলি করেন যুবক। এরপর মৃতদেহটি তিন তলা থেকে টেনে নিয়ে আসে নীচে একটি ফাঁকা ঘরে। সেখানে দেহ টুকরো (Chopped body parts) করতে শুরু করে।
আরও ভয়াবহ তথ্য দিয়েছে পুলিশ (Police)। ঘটনার সময় অক্ষতের বোন সেই ঘরে ঢুকে পড়ে। বোনের সামনে দাঁড়িয়েই দেহ কেটে প্যাকেট করে প্লাস্টিকে ভরে রাখেন যুবক। কিছু অংশ ফেলে আসেন এলাকার বাইরে। আর কিছু অংশ বাড়িতেই ড্রামের মধ্যে রেখে দেয় (dismembered body case)।
অক্ষতের স্বীকারোক্তি পাওয়ার পর ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে। বাকি দেহাংশ উদ্ধারেও চলছে তল্লাশি। অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
লখনউয়ের আশিয়ানা এলাকার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার বিক্রান্ত বীর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে খুন, দেহ নষ্ট করা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।