Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন প্রেমিকা, সন্দেহের বশে তরুণীর গলা কেটে খুন! পরে আত্মঘাতী যুবক

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণীর নাম মনীষা যাদব। আটদিন আগেই সোনু বড়াইয়ের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু এরপরও অভিযুক্ত তাঁকে উত্যক্ত করত বলে অভিযোগ।  

সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন প্রেমিকা, সন্দেহের বশে তরুণীর গলা কেটে খুন! পরে আত্মঘাতী যুবক

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 October 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কে বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিকার উপর নজরদারি চালাতেন। কোথায় যাচ্ছে, কী করছে, কার কার সঙ্গে কথা বলছেন- প্রায় সবকিছুই জানতেন। অতীত ভুলে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন তরুণী, কেবল এই সন্দেহের বশে তাঁর গলা কেটে খুন করলেন যুবক (ex-girlfriend killed)। মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণীর নাম মনীষা যাদব। আটদিন আগেই সোনু বড়াইয়ের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু এরপরও অভিযুক্ত তাঁকে উত্যক্ত করত বলে অভিযোগ।  

পুলিশ আরও জানিয়েছে, সোনুর সন্দেহ ছিল, মনীষা অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সেই থেকেই জ্বলে ওঠে প্রতিশোধের আগুন।

গত শুক্রবার সোনু নিজের বাড়ি থেকেই একটি ছুরি নিয়ে বেরোয়। তিনি মনীষাকে জানায়, একবার শেষবারের মতো দেখা করতে চায়। আপত্তির পরও শেষপর্যন্ত রাজি হয়ে যান তরুণী।

অভিযোগ, তরুণী নার্সিং হোমে দেখাও করতে আসে। দুজনের মধ্যে কথা হচ্ছিল, এমন সময় ছুরি বের করে তাঁর গলায় কোপ মারে সোনু। গলার নলি কেটে খুন করেন তরুণীকে। মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায় (relationship violence)। আশেপাশের মানুষরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে, প্রাক্তন প্রেমিকাকে খুনের পর অভিযুক্ত নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবকেরও মৃত্যু হয়।


```