Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রয়াগরাজে ব্যস্ত রাস্তায় সাংবাদিককে কুপিয়ে খুন! নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ফের সাংবাদিক খুন। ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে ঘটে গেল নৃশংস হামলা, নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

প্রয়াগরাজে ব্যস্ত রাস্তায় সাংবাদিককে কুপিয়ে খুন! নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 24 October 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: যোগীরাজ্যে নৃশংসভাবে খুন করা হল বর্ষীয়ান সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং (৫৪)-কে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স থানার কাছে ঘটে এই ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হর্ষ হোটেলের সামনে আচমকাই দুই দুষ্কৃতী লক্ষ্মী নারায়ণের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কোপাতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা তাঁর পেটে একাধিকবার ধারালো অস্ত্রের আঘাত করেছে। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্মীবাবু। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংবাদিকের।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক দুই রয়েছে। প্রয়াগরাজ পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। তাঁদের মধ্যে এক দুষ্কৃতীকে ধরতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় এবং সেই গুলি অভিযুক্তের পায়ে লাগে। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

একজন সাংবাদিকের এমন নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে সংবাদমহল। স্থানীয় সংবাদকর্মীরা দাবি তুলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

কিন্তু কী কারণে খুন, তা এখনও জানা যায়নি। সেনিয়ে পুলিশ কোনও তথ্য দিতে পারেনি। মনে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের পর তা সামনে আসবে।


```