Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইনস্টাগ্রামে দেখে প্রেমে পড়া, শত চেষ্টাতেও হন ব্যর্থ, রাগে তরুণীর ভাইয়ের গলা কাটলেন যুবক

বেঙ্গালুরু পুলিশ সেলভা কার্তিকের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 

ইনস্টাগ্রামে দেখে প্রেমে পড়া, শত চেষ্টাতেও হন ব্যর্থ, রাগে তরুণীর ভাইয়ের গলা কাটলেন যুবক

অভিযুক্ত-আক্রান্ত

শেষ আপডেট: 20 July 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর প্রতি একতরফা প্রেম। সেই অবসেশনের পরিণতি রক্তাক্ত হামলা! কর্নাটকের বেঙ্গালুরুর হাল (HAL) এলাকায় ১৭ জুলাই এক যুবক বাইকে বসে থাকা অবস্থায় ছুরি দিয়ে গলা কেটে খুনের চেষ্টা চালালেন পছন্দের তরুণীর এক আত্মীয়কে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সেলভা কার্তিক। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার উথাঙ্গরাই শহরের বাসিন্দা। ইনস্টাগ্রামে এক বিবাহিত মহিলাকে দেখ তাঁর প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকেই ওই মহিলার উপর চাপ সৃষ্টি করতে থাকেন প্রেমের প্রস্তাব মেনে নেওয়ার জন্য। তরুণী একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও কার্তিক পিছু হটেননি। তাঁর উপর চাপ প্রয়োগ করতে থাকেন, এমনকি তরুণী ও তাঁর পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর কাগগদাসপুরায় স্বামী শিবাকে নিয়ে থাকতেন ওই তরুণী। জুন মাসে নিজের বাবা-মায়ের বাড়ি ফিরে আসেন। সেখানেই দু’দিন পর আচমকা হাজির হয়ে যান কার্তিক। সোজাসুজি বাড়ির লোকজনের সামনে তরুণীকে হুমকি দেন, কথা বলতেই হবে, না হলে খুন করে দেবেন। তরুণীর বাবা প্রতিবাদ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, ইনস্টাগ্রামে আলাপ হলেও, কার্তিক তাঁর কোনও বন্ধু নন।

পরিবারের সদস্যদের অভিযোগ, এরপর বারবার হুমকি দিতে থাকেন অভিযুক্ত। বলেন, 'তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো, না হলে বাবাকে আর পরিবারের লোকজনকে মেরে ফেলব।' আতঙ্কিত পরিবার বেঙ্গালুরু চলে আসে।

১৭ জুলাই দুপুরে ওই তরুণীর বাবাকে ফোন করেন কার্তিক। বলেন, BMTC বাসস্ট্যান্ডের কাছে দেখা করতে। সঙ্গে ছিলেন তরুণীর ভাইপ্রতিম আত্মীয় প্রশান্ত। দু’জনে একটি স্কুটিতে সেখানে যান। দেখা হলে কার্তিক নিজেই প্রস্তাব দেযন, 'চলুন, একটু ভিতরে গিয়ে কথা বলি।' তিনজনে স্কুটিতে ওঠেন, মাঝখানে বসেন প্রশান্ত, পিছনে কার্তিক।

এবার আচমকাই পিছন থেকে ছুরি বের করে প্রশান্তের গলায় কোপ মারেন তিনি। চিৎকার করে ওঠেন আক্রান্ত। এবার ছুরি চালাতে যান তরুণীর বাবার উপর। কিন্তু ততক্ষণে গাড়ি থামিয়ে দেওয়ায় সেই হামলা ব্যর্থ হয়। চারপাশ থেকে লোকজন ছুটে আসতে দেখেই ছুরি হাতে পালিয়ে যান কার্তিক।

আশঙ্কাজনক অবস্থায় প্রশান্তকে প্রথমে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে ভর্তি করা হয় মনিপাল হাসপাতালে। আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বেঙ্গালুরু পুলিশ সেলভা কার্তিকের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানতে চায়, এর আগেও অভিযুক্ত আরও কাউকে এমন হুমকি দিয়েছিল কিনা, কিংবা মানসিকভাবে ভারসাম্যহীন কি না।


```