Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহিলা টয়লেটে ঢুকে সহকর্মীর ভিডিও করলেন যুবক! ইনফোসিসের ঘটনায় হইচই বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু পুলিশের দাবি, এই ঘটনা হয়তো প্রথম নয়। ধৃতের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

মহিলা টয়লেটে ঢুকে সহকর্মীর ভিডিও করলেন যুবক! ইনফোসিসের ঘটনায় হইচই বেঙ্গালুরুতে

অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 2 July 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: কাজের জায়গায় নিরাপত্তা কোথায়? ফের সেই প্রশ্ন তুলে দিল বেঙ্গালুরু ইনফোসিস অফিসের এক ঘটনা। সংস্থারই এক মহিলা কর্মীর অভিযোগ, অফিসের টয়লেটে গোপনে তাঁর ভিডিও করছিলেন এক সহকর্মী। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম নাগেশ স্বপ্নীল মালি। ইনফোসিসে ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ পদে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সোমবার অফিসের মহিলা টয়লেটে গিয়ে ওই কর্মী বুঝতে পারেন পাশের কিউবিকল থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ আসছে। সন্দেহ হওয়ায় নজর দেন, আর তখনই দেখতে পান পাশের কিউবিকলে লুকিয়ে কেউ তাঁর ভিডিও করছে।

ঘটনার পরই ওই মহিলা কর্মী চিৎকার করে প্রতিবাদ জানালে অন্যান্য কর্মীরা ছুটে যান। হাতেনাতে ধরা পড়ে যান নাগেশ। পরে তাঁর মোবাইল ঘেঁটে দেখা যায়, ভিডিও রেকর্ডিং করা হয়েছে। অভিযোগ, এই ভিডিও অফিসের হিউম্যান রিসর্স (HR) আধিকারিকদের উপস্থিতিতে মুছে ফেলা হয়।

বেঙ্গালুরু পুলিশের দাবি, এই ঘটনা হয়তো প্রথম নয়। ধৃতের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, এর আগেও এমন কিছু করেছেন কি না নাগেশ। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। সংস্থার ভিতরে যদি এই ধরনের নজরদারি হয়, তাহলে কর্মীদের নিরাপত্তা কে দেবে, উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, এপ্রিল মাসে অযোধ্যার রাম মন্দির সংলগ্ন একটি গেস্ট হাউসে এমনই আরেক ঘটনা হয়েছিল। সেখানে এক মহিলা ভক্তর স্নান করা দৃশ্য গোপনে রেকর্ড করছিলেন এক কর্মচারী। তাঁর মোবাইল থেকেও একাধিক ভিডিও উদ্ধার করেছিল পুলিশ।
চলছে, তবে আতঙ্ক কিন্তু থেকেই যাচ্ছে।

এনিয়ে এপর্যন্ত ইনফোসিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।


```