মারধরের ঘটনায় মিথলেশের পিঠ, ঘাড় ও হাতে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি। প্রথমে তাঁকে নারপতগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় পাঠান হয় আরারিয়া সদর হাসপাতালে।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 July 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ার অভিযোগ। ২৪ বছরের এক যুবককে নৃশংসভাবে মারধর (Man Beaten) করে জোর করে বিয়ে দেওয়ানো হল এক মহিলার সঙ্গে! বিহারের (Bihar) সুপৌল জেলার ভীমপুর থানা এলাকার জীবছাপুর গ্রামের এই ঘটনায় শোরগোল। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিথলেশ কুমার মুখিয়া নামে ওই যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাঁর কাকা শিবচন্দ্র মুখিয়ার বাড়িতে। সেখানেই রড দিয়ে বেধড়ক মারধর করা হয় মিথলেশকে। পরে গ্রামের লোকজন শিবচন্দ্রর স্ত্রী রীতা দেবীকেও এনে মারধর করে। এরপর মিথলেশকে জোর করে ওই মহিলার সিঁথিতে সিঁদুর পরাতে বাধ্য করা হয়। অর্থাৎ, যুবকের যার সঙ্গে বিয়ে দেওয়ানো (Forced to Marry) হয়েছে সে সম্পর্কে তার কাকিমা (Aunt)।
মিথলেশের বাবা রামচন্দ্র মুখিয়ার অভিযোগ, তাঁর ছেলে ও কাকিমার মধ্যে সম্পর্ক ছিল বলে সন্দেহ করত শিবচন্দ্র ও তাঁর বন্ধুরা। শিবচন্দ্র ও রীতার চার বছরের একটি সন্তানও রয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি ও তাঁর স্ত্রীও মার খেয়েছেন।
ಆಂಟಿ ಜೊತೆ ಅಕ್ರಮ ಸಂಬಂಧ: ಯುವಕನಿಗೆ ಹಿಗ್ಗಾಮುಗ್ಗ ಥಳಿತ, ಸ್ಥಳದಲ್ಲೇ ಮದುವೆ! Video#Supaul #Bihar #ExtramaritalAffair #ForcedMarriage #ಸುಪೌಲ್ #ಬಿಹಾರ #ಅಕ್ರಮಸಂಬಂಧ #ಬಲವಂತದಮದುವೆ pic.twitter.com/DKCbNH0OAT
— kannadaprabha (@KannadaPrabha) July 9, 2025
এই মারধরের ঘটনায় মিথলেশের পিঠ, ঘাড় ও হাতে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি। প্রথমে তাঁকে নারপতগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় পাঠান হয় আরারিয়া সদর হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজা কুমার, বিকাশ মুখিয়া, শিবচন্দ্র মুখিয়া, সুরজ মুখিয়া, প্রদীপ ঠাকুর, সুরেশ মুখিয়া (জীবছাপুর গ্রামের বাসিন্দা), এবং রাহুল কুমার ও সাজন সাহনি (ভিমপুর থানার অন্তর্গত বেলাগঞ্জের বাসিন্দা)। এরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।