Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কমোডে বসে কোর্টের শুনানিতে অংশ নিলেন মামলাকারী, ভিডিও ভাইরাল

কমোডে বসে কথা বলার দৃশ্য বিচারপতির চোখ এড়িয়ে গেলেও লাইভ স্ট্রিংমিংয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

কমোডে বসে কোর্টের শুনানিতে অংশ নিলেন মামলাকারী, ভিডিও ভাইরাল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 28 June 2025 10:50

দ্য ওয়াল ব্যরো: প্রকৃতির ডাক বলে কথা। গুজরাতের একটি মামলায় ভার্চুয়াল শুনানি চলাকালে এক মামলাকারী টয়লেট থেকে অংশ নিয়েছেন। কমোডে বসে তিনি বিচারপতির সঙ্গে কথা বলেন। কমোডে বসে কথা বলার দৃশ্য বিচারপতির চোখ এড়িয়ে গেলেও লাইভ স্ট্রিংমিংয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

করোনার সময় থেকেই গুজরাত হাই কোর্টে আইনজীবী ও মামলাকারীদের ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিচারপতি নির্জর এস দেশাইয়ের এজলাসে শুনানি চলার সময় দেখা যায় একজন ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়েছেন। পরিচয় লেখা 'সামাদ ব্যাটারি'।

ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখতে থাকা লোকজন লক্ষ্য করেন, 'সামাদ ব্যাটারি' পরিচয়ে শুনানিতে অংশ নেওয়া ব্যক্তি  টয়লেটে কমোডে বসে আছেন। কিছু সময় পর টয়লেটের কাজকর্ম সেরে  বেরিয়ে একটি ঘরে প্রবেশ করেন তিনি। দেখা যায় তিনি ওই ঘরে সোফায় বসে আছেন। অপেক্ষা করছেন তাঁর মামলার শুনানির জন্য।

কিছু সময় পর ওই ব্যক্তির মামলাটি শুনানির জন্য ওঠে। তিনি গুজরাতের সুরাতের কিম ভিলেজের বাসিন্দা। তিনি দুই প্রতিবেশীর বিরুদ্ধে মারধর করার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। পরে তাঁদের মিটমাট হয়ে যায়। তিনি মামলা প্রত্যাহার করতে চান। 
অভিযুক্তরা এজলাসে উপস্থিত ছিলেন। তাঁদের আইনজীবী বিচারপতি দেশাইকে মামলার বিষয়ে অবগত করলে বিচারপতি মামলাকারীকে তাঁর নাম পরিচয় জিজ্ঞাসা করেন। সামাদ ব্যাটারি পরিচয়ে যোগ দেওয়া মামলাকারী জানান তাঁর নাম আবদুল সামাদ। বিচারপতি জানতে চান, তিনি মামলা প্রত্যাহারে রাজি কিনা। আবদুল সামাদ সম্মতি দিলে বিচারপতি অভিযুক্তদের নিষ্কৃতি দেন। মামলা প্রত্যাহারের জন্য নিম্ন আদালতকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেন।

মামলায় গুরুতর অভিযোগ কিছু ছিল না। বিচারপতি কয়েক মিনিটের শুনানিতে নিষ্পত্তি করে দেন মামলার। কিন্তু মামলাকারীর কমোডে বসে অংশ নেওয়ার দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে।


```