Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রিলস বানানোর নেশায় রেললাইনে শুয়ে যুবক, ট্রেন যেতেই ভয়াবহ পরিণতি! ভাইরাল হাড়হিম করা ভিডিও

অভিযোগ, জীবন বাজি রেখে নিজের উপর দিয়ে চলে যাওয়া চলন্ত ট্রেনের ভিডিও বানিয়েছিলেন যুবক।

রিলস বানানোর নেশায় রেললাইনে শুয়ে যুবক, ট্রেন যেতেই ভয়াবহ পরিণতি! ভাইরাল হাড়হিম করা ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 9 April 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: রিলস (Reels) বানানোর মারণ নেশা! জনপ্রিয় হওয়ার চেষ্টায় কতকিছুই করতে হয় মানুষকে। তা বলে জীবন বাজি রেখে এমন কাণ্ড কেউ আগে দেখেছেন বা শুনেছেন কী না বলা মুশকিল। এবার স্টান্ট (Stunt) করতে গিয়ে সোজা রেললাইনে (Railway Track) শুয়ে পড়লেন এক যুবক। 

অভিযোগ, হাতে ফোন ধরে জীবন বাজি রেখে নিজের উপর দিয়ে চলে যাওয়া চলন্ত ট্রেনের (Moving Train) ভিডিও বানিয়েছিলেন তিনি। ভাগ্যের জোরে যুবক প্রাণে বাঁচলেও পুলিশের হাত থেকে রক্ষা পাননি। ভয়াবহ স্টান্ট দেখানোর অভিযোগে গ্রেফতারও (Arrest) করা হয় তাঁকে।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে অসমের হাইলাকান্দি জেলায়। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম পাপুল আলম বরভূইয়া। রিলস বানানোর নেশায় চলন্ত ট্রেনের নীচে শুয়ে বিপজ্জনক স্টান্ট করে বসেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। 

বিষয়টি নজর এড়ায়নি পুলিশেরও। লাইনে শুয়ে শরীরের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পরই যুবককে প্রথমে আটক করা হলেও পরে ইচ্ছাকৃত অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা হয়। 

একাধিক সংবাদমাধ্যম ভিডিওটি সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি ব্যস্ত রেললাইনের মাঝ বরাবর শুয়ে রয়েছেন। হাতে ধরে আছেন মোবাইল। কিছুক্ষণের মধ্যে ওই ট্র্যাকে একটি ট্রেন চলে আসে। যা দেখে প্রথমে সবার চোখ কপালে উঠলেও পরে দেখা যায় বহাল তবিয়তেই রয়েছেন পাপুল। অসম্ভবকে সম্ভব করার আনন্দে চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ দেখা গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। ট্রেন চলে যেতেই বিপজ্জনক স্টান্ট রিল হিসাবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই বাধে বিপত্তি।

যদিও পুলিশ যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করলেও পরে ব্যক্তিগত জামিনে মুক্তি পান। তবুও কেন যুবক এমন সিদ্ধান্ত নিলেন তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভিডিওটি ভাইরাল হতেই হতবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। রিলস বানানোর নেশায় কীভাবে একজন এমন বিপজ্জনক স্টান্ট করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```