ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 July 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে একা থাকার সুযোগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। ৪৭ বছর বয়সি ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে ২০ জুলাই। প্রাথমিকভাবে চুপ থাকার পর বাড়িতে ধর্ষণের কথা জানায় ওই নাবালিকা। দু’দিন পরে থানায় অভিযোগ জানায় তার পরিবার। তারপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ।
অমরদা রোড পুলিশ আউটপোস্টে দায়ের হওয়া অভিযোগে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সময় বেছে নিয়ে করুণাকর বেহরা নামের ওই অভিযুক্ত ওই নাবালিকার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ঘটনার আকস্মিকতায় মেয়েটি বিধ্বস্ত হয়ে পড়ে, দিন দুই চুপ থাকার পর সে পরিবারকে তার সঙ্গে ঘটা গোটা বিষয়টি জানায়। তারপরই পুলিশ পকসো ধারায় মামলা দায়ের করে।
বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোর্টেও তোলা হবে তাঁকে। এদিকে ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।
অন্যদিকে রবিবার, ২০ জুলাই, ওড়িশাতেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জন্মদিনের নিমন্ত্রণ থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে কিডন্যাপ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, কোনরকমে তাদের হাত থেকে প্রাণে বাঁচতে পালানোর সময় আবার এক ট্রাক ড্রাইভারের হাতে ধর্ষ্ণের শিকার হয় ওই নাবালিকা। এই ঘটনায় ওই ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
আবার এই মাসে শুরুতেই, ৩ জুলাই, জাজপুরে কিডন্যাপ করে লজে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার হকি কোচ ও দুই সহযোগীর বিরুদ্ধে।