Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

SIR: মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির ‘তোতাপাখি’ বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকড়ের কথাও

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) অভিযোগ, কমিশনের কর্মকাণ্ড শুধু স্বচ্ছতার অভাব নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। বৈঠকে মমতা বিশেষ করে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনড়ের প্রসঙ্গও টানেন। 

SIR: মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির ‘তোতাপাখি’ বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকড়ের কথাও

জ্ঞানেশ কুমার, জগদীপ ধনকড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 February 2026 19:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবারের বৈঠক বয়কট করে দিল্লির নির্বাচন সদন থেকে সদলবলে বেরিয়ে কমিশনের অতিসক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাত নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া আক্রমণ শানান তিনি। তাঁর কথায়, “আমি অনেক কমিশনার দেখেছি। কিন্তু কেউ তোতাপাখি ছিলেন না। সেই জন্য আমাদের অসম্মান করা হয়েছে। ঠিকভাবে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সেই কারণে আমরা বৈঠক বয়কট করে চলে এসেছি। বিজেপি (BJP News) যা বলছে, কমিশন তা করছে। আমাদের পক্ষে জনতা আছে। আমরা ময়দানে লড়াই করব।”

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) অভিযোগ, কমিশনের কর্মকাণ্ড শুধু স্বচ্ছতার অভাব নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। বৈঠকে মমতা বিশেষ করে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনড়ের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, “আমি মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) জানিয়েছি, আপনার অবস্থা ধনকড়ের মতো হবে। বিজেপির ভয়ে কাজ করছেন। বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে প্রভাবিত করে জিতেছে। কিন্তু বাংলা হবে না। প্রয়োজনে আমি এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি আসব। এখানে প্যারেড করাব। বাইরে থেকে অবজার্ভার আনা হয়েছে। এত লোকের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? কমিশনই দায়ী। বিজেপির কথায় কমিশন কাজ করছে। ধনকড়ও এমনই করেছিলেন।”

মমতা বলেন, শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, কমিশনের অতিসক্রিয়তা কেন্দ্র-রাজ্য সম্পর্কের সীমারেখা ও সাংবিধানিক দায়িত্বের প্রশ্নও তুলছে। তাঁর কথায়, “আমাদের রাজ্যে রাজ্যপাল ছিলেন। আমাদের বিরুদ্ধে বলতেন, আমরা সম্মান দেখাতাম। তবে সম্মান দেখানোরও একটি লক্ষ্মণরেখা থাকে। এখানে তো দেখছি কোনও লক্ষ্মণরেখা নেই।”

এখানেই শেষ নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান জ্ঞানেশ কুমারের উদ্দেশে বলেন, "এক দিন ওঁকেও ভুগতে হবে। আপনার পাশে বিজেপির শক্তি থাকতে পারে, আমাদের পাশে জনগণ আছে।" শুধু তাই নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বড় মিথ্যাবাদী’ বলেও আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডকে ‘মিথ্যার জঞ্জাল’ হিসেবে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।


```