Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সফল অস্ত্রোপচার, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মল্লিকার্জুন খাড়্গে, ৩ দিন পরই যোগ দেবেন কাজে

পেসমেকার বসানোর পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে ছেড়ে দিল হাসপাতাল। জনসভায় যোগ দেবেন ৭ তারিখ।

সফল অস্ত্রোপচার, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মল্লিকার্জুন খাড়্গে, ৩ দিন পরই যোগ দেবেন কাজে

মল্লিকার্জুন খাড়্গে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 October 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: সফল অস্ত্রোপচারের পর আজ অর্থাৎ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার অর্থাৎ ১ অক্টোবরই তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা ও কংগ্রেস দল নিশ্চিত করেছেন, খাড়্গে বর্তমানে স্থিতিশীল এবং ধীরে ধীরে রাজনীতির ময়দানে ফিরবেন।

কর্নাটকের মন্ত্রী জি পরমেশ্বর খাড়্গের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেন, 'আমাদের নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার সঙ্গে দেখা করেছি, তিনি সুস্থ আছেন।'

হাসপাতাল থেকে ছাড়ার পর সমর্থক ও দলের কর্মীদের ধন্যবাদ জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা। এক্স-এ এদিন লেখেন, 'কংগ্রেসের কর্মী, নেতা ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই কাজের সূচি শুরু করার পরিকল্পনা করছি।' তাঁর ছেলে তথা কর্নাটকের আইটি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩ অক্টোবর থেকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ শুরু করতে পারবেন খাড়্গে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কংগ্রেস নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করে সুস্থতার কামনা করেন। এক্স-এ তিনি লেখেন, 'খাড়্গে জির সঙ্গে কথা বললাম। স্বাস্থ্য সম্পর্কে জানলাম এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। তার দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করি।'

কংগ্রেস নেতারা জানিয়েছেন, ৭ অক্টোবর তিনি নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় অংশ নেবেন। এই সভার থিম 'নিরাপদ গণতন্ত্র, নিরাপদ ধর্মনিরপেক্ষতা, এবং নিরাপদ নাগাল্যান্ড।' সভায় অন্তত ১০,০০০ জন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়া খাড়্গের পরিকল্পনায় কংগ্রেসের সিনিয়র সদস্য এবং জেলা কমিটির সভাপতাদের সঙ্গে বৈঠকও রয়েছে। দলের নেতারা বলছেন, এই ফিরে আসা কংগ্রেস সভাপতি দলের মনোবল বাড়াবে এবং নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


```