Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে, এখন কেমন আছেন

কংগ্রেস সূত্রের মতে, যদি খাড়গে সুস্থ থাকেন, তিনি কোহিমা সফরে যোগ দেবেন। 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে, এখন কেমন আছেন

মল্লিকার্জুন খাড়গে।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 October 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: ৮৩ বছরের কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge admitted to hospital with serious illness) গুরুতর অসুস্থ হয়ে বেঙ্গালুরুর রামাইয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। 

পায়ে ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গত ২৪ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায় অংশ নিয়েছিলেন খাড়গে। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমা সফরও রয়েছে তাঁর। সেখানে সাংবাদিক বৈঠক ও ১০,০০০ জনের সভার আয়োজন করা হয়েছে। কোহিমা সফরে বেকারত্ব, রাস্তার সমস্যা ও সুশাসন নিয়ে কথা বলার কথা রয়েছে তাঁর।

কংগ্রেস সূত্রের মতে, যদি খাড়গে সুস্থ থাকেন, তিনি কোহিমা সফরে যোগ দেবেন। তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা রাখা হচ্ছে। চিকিৎসকদের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।


```