Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডাক্তার হবে বলে নিট-এ মেয়ে, রেজাল্ট দেখে পিটিয়ে মারল বাবা! মর্মান্তিক কাণ্ড মহারাষ্ট্রে

বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধোন্দিরাম ভোঁসলেকে গ্রেফতার করে।

ডাক্তার হবে বলে নিট-এ মেয়ে, রেজাল্ট দেখে পিটিয়ে মারল বাবা! মর্মান্তিক কাণ্ড মহারাষ্ট্রে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 23 June 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত মহারাষ্ট্রের ছাত্রী। কিন্তু নিট পরীক্ষায় ভাল ফল হল না। বাবার হাতেই মৃত্যু হল মেয়ের। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধোন্দিরাম ভোঁসলে পেশায় একটি স্কুলের প্রধান শিক্ষক। মেয়ের নিট পরীক্ষার ফল খারাপ হওয়ায় বেজায় রেগে যান। কাঠের লাঠি দিয়ে মেয়েকে বেধড়ক মারধর করেন। এরপরও মেয়েকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিজের স্কুলে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের (Yoga Day) অনুষ্ঠানে চলে যান। 

বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধোন্দিরাম ভোঁসলেকে গ্রেফতার করে। গোটা এলাকায় এই ঘটনায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

মৃত তরুণীর পরিবার জানিয়েছে, ও পড়াশোনায় মেধাবী ছিল। পরীক্ষায় ভাল নম্বর পেত। বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল। নিট-ইউজির জন্য কঠোর পরিশ্রম করেছে। দিনরাত এক করে পড়াশোনা করতে দেখেছি। কিন্তু কোনওভাবে হয়তো পরীক্ষাটা ভাল হয়নি। তবে এই মর্মান্তিক পরিণতির কথা কল্পনা করতে পারেননি কেউ।


```