Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কুম্ভের টানে মুছে গেল সীমান্তের বেড়া, এবার পাকিস্তান থেকে সঙ্গমে এলেন হিন্দু পুণ্যার্থীরা

সরকারি পরিসংখ্যান বলছে, গতকাল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৯ কোটি পুণ্যার্থী কুম্ভস্নান সেরেছেন। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় ভিড় জমিয়েছেন সাধারণ নাগরিক, সাধুসন্ত থেকে বিদেশি পর্যটক, সেলেব্রিটি ও অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণ-তরুণীদের বড় অংশ।

কুম্ভের টানে মুছে গেল সীমান্তের বেড়া, এবার পাকিস্তান থেকে সঙ্গমে এলেন হিন্দু পুণ্যার্থীরা

কুম্ভে এলেন পাকিস্তানের হিন্দু পুণ্যার্থী

শেষ আপডেট: 6 February 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: অমৃতকুম্ভের সন্ধানে মুছে গেল র‍্যাডক্লিফ লাইনের ভ্রূকুটি। পাকিস্তান থেকেও এবার ধর্মপ্রাণ হিন্দুরা পা বাড়ালেন ভারতের উদ্দেশে। এসে পৌঁছলেন প্রয়াগরাজ। ৬৮ জন পুণ্যার্থীর ওই দল পড়শি দেশের ব্যবস্থাপনা, আতিথেয়তায় খুশি। গঙ্গায় অবগাহন ইতিমধ্যে সারা হয়ে গেছে। সকলে একবাক্যে স্বীকার করেছেন, ত্রিবেণী সঙ্গমের পবিত্রতা তাঁদের মুগ্ধ করেছে।

সরকারি পরিসংখ্যান বলছে, গতকাল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৯ কোটি পুণ্যার্থী কুম্ভস্নান সেরেছেন। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় ভিড় জমিয়েছেন সাধারণ নাগরিক, সাধুসন্ত থেকে বিদেশি পর্যটক, সেলেব্রিটি ও অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণ-তরুণীদের বড় অংশ। এতদিন ধর্ম-বর্ণ-জাতির বেড়া সরিয়ে যে আয়োজন সার্থক মিলনমেলা হয়ে উঠেছিল, এবার তা সীমান্তের বেড়াজালও ঘুচিয়ে দিল।

পিটিআই সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতে আসেন ৬৮ জন হিন্দু পুণ্যার্থী। তাঁরা সকলেই সিন্ধ অঞ্চলের বাসিন্দা। দলের তরফ থেকে গোবিন্দ রাম মাকিজা বলেন, ‘সিন্ধ থেকে এতদূর এসে সঙ্গমস্নান সারতে পেরেছি, তার জন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আয়োজন খুবই সুচারু ও সুন্দর। আমরা থাকার জন্য যথেষ্ট আরামদায়ক তাঁবু পেয়েছি। তা ছাড়া খাবারদাবারও যথেষ্ট সুস্বাদু।‘


```