কিছুক্ষণের মধ্যেই বচসা চরম পর্যায়ে পৌঁছায়। সেইসময়েই অভিযুক্ত ব্যক্তি বেসবল ব্যাট নিয়ে এসে একের পর এক আঘাত করতে থাকেন সবিতার মাথায়।

মধ্যপ্রদেশে খুন মহিলা পুলিশ!
শেষ আপডেট: 16 September 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: স্বামীর হাতে মৃত্যু মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মহিলা পুলিশকর্মীর। সোমবার রাতে অশান্তির মধ্যে ঘটে যায় এই নৃশংস ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালিয়ে যাচ্ছে (Woman Cop Beaten to Death)।
জানা গেছে, সবিতা সাকেত (Savita Saket Death) এবং বীরেন্দ্র সাকেত সিদি জেলার সরকারি পুলিশ কোয়ার্টারে থাকতেন। তাঁদের দুই সন্তান। গতকাল রাতে সবিতা যখন রান্না করছিলেন সেইসময় হঠাৎ বীরেন্দ্র ঘরে ঢুকে চিৎকার শুরু করেন। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
কিছুক্ষণের মধ্যেই বচসা চরম পর্যায়ে পৌঁছায়। সেইসময়েই অভিযুক্ত ব্যক্তি বেসবল ব্যাট নিয়ে এসে একের পর এক আঘাত করতে থাকেন সবিতার মাথায়।
#RElL
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত মহিলা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীদের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত। তাঁদের চিৎকারের আওয়াজ শোনা যেত। এমনকি অভিযুক্ত তাঁর স্ত্রী সন্তানকে মারধর করতেন বলেও অভিযোগ।
সবিতা নিজে একজন পুলিশকর্মী ছিলেন, তিনিও গার্হস্থ্য হিংসার শিকার, সেখানে সাধারণ ঘরের মহিলাদের কী অবস্থা, এই ঘটনা সামনে আসতেই এই নিয়ে ফের একপ্রকার চর্চা শুরু হয়েছে।