ভোপালে হট এয়ার বেলুনে চড়তে গিয়ে আগুনে বিপদে পড়লেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 13 September 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM)। হট এয়ার বেলুনে (hot air balloon) চড়তে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব (Mohan Yadav)। বেলুনের ভিতরে হঠাৎ আগুন লেগে যায়, আর মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। উপস্থিত কর্মী ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষিতভাবে নামিয়ে আনা সম্ভব হয়।
मंदसौर में जिस हॉट एयर बैलून में सीएम मोहन यादव थे उसी में भड़की आग. सुरक्षाकर्मियों ने सुरक्षित बाहर निकाला...! pic.twitter.com/X1InpZilUY
— Rupesh Mishra (@rupeshmishramp) September 13, 2025
ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে, মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে। অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ সুধীর গুপ্তা। কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী বেলুনের ট্রলিতে ওঠেন। কিন্তু হঠাৎ দমকা হাওয়ায় ভারসাম্য হারায় বেলুন।
বেলুন সামান্য ওপরে উঠতেই জোরালো হাওয়ার দাপটে তা নিচের দিকে ঢলে পড়ে। ঠিক তখনই আগুন ধরে যায় সেই যন্ত্রে, যা থেকে গরম হাওয়া বেরিয়ে বেলুন আকাশে ভাসে। মুখ্যমন্ত্রী ঠিক নীচেই দাঁড়িয়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের নিমেষে নিরাপত্তারক্ষীরা বেলুন চেপে ধরেন, কর্মীরা দ্রুত আগুন নেভান। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন তাঁকে টেনে বার করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
#WATCH | Mandsaur: On Gandhi Sagar Forest Retreat, Madhya Pradesh CM Mohan Yadav says, "Many facilities have been started to attract tourists to this place, like air balloon. I have been in this tourist village of Gandhi Sagar since last night. A beautiful place has been… pic.twitter.com/PCkzNxNmVe
— ANI (@ANI) September 13, 2025
জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, নিরাপত্তায় কোনও খামতি ছিল না। বিশেষজ্ঞদের মতে, ভোর ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে বেলুন ওড়ানো নিরাপদ। কারণ তখন বাতাস প্রায় স্থির থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী বেলুনে ওঠেন যখন, তখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিমি গতিতে বাতাস বইছিল। সেই কারণেই বিপদ ডেকে আনে এই ভ্রমণ।