Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশে নবরাত্রির ভোজের ভিড়ে ঢুকে গেল বাস! মদ্যপ চালকের কাণ্ডে আহত ১৩, আশঙ্কাজনক ৩

ঘটনার পর রাজ্যের জনপথ ও সেতুমন্ত্রী রাকেশ সিং উদ্বেগ প্রকাশ করে আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রদেশে নবরাত্রির ভোজের ভিড়ে ঢুকে গেল বাস! মদ্যপ চালকের কাণ্ডে আহত ১৩, আশঙ্কাজনক ৩

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 October 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির খাওয়াদাওয়া চলছিল। সেখানেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি মধ্যপ্রদেশে জবলপুর জেলার সিহোরার। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটএছে বলে জানা গিয়েছে।

প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন। উৎসব উপলক্ষে সিহোরায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেই নিয়ম ভেঙেই চালক বাস নিয়ে ঢুকে পড়েন গৌরী ত্রিমুখী সংলগ্ন এলাকায়, যা সিহোরা থানার অন্তর্গত। যে জায়গায় বাসটি ঢুকে পড়ে সেটিও একটি নো-এন্ট্রি জোন ছিল।

জবলপুর কালেক্টর রঘবেন্দ্র সিং জানিয়েছেন, আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি ৫ জনকে জবলপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, যেখানে ৩ জনের অবস্থা গুরুতর। চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি ভাঙচুর করেন ও চালককে মারধর করেন। পরে পুলিশ বাস জব্দ করে চালককে হেফাজতে নেয়।

ঘটনার পর রাজ্যের জনপথ ও সেতুমন্ত্রী রাকেশ সিং উদ্বেগ প্রকাশ করে আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছেন।


```