ভ্যানের ভিতরে থাকা নয়জনের মৃত্যু হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ভ্যানটি যাত্রীদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মেঘনগরের একটি গ্রামে ফিরছিল। মাঝপথে দুর্ঘটনাটি (Accident) ঘটেছে।

ছবি- এআই
শেষ আপডেট: 4 June 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে একই পরিবারের নয়জনের। গুরুতর আহত হয়েছেন দুজন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঝাবুয়া জেলায়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি (Accident in Madhya Pradesh) রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে ঘটেছে। একটি নির্মীয়মাণ ওভারব্রিজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের ওপর উল্টে পড়ে (Cement-Laden Truck Overturns On Van)।
দুর্ঘটনায় ভ্যানের ভিতরে থাকা নয়জনের মৃত্যু হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ভ্যানটি যাত্রীদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মেঘনগরের একটি গ্রামে ফিরছিল। মাঝপথে দুর্ঘটনাটি (Accident) ঘটেছে।
ওভারব্রিজ তৈরি হওয়ার কারণে পাশ দিয়েই একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। গতকাল গভীর রাতে সেই রাস্তায় দিয়ে যাওয়ার সময়েই অন্ধকারে দেখতে না পেয়েই ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অনুমান পুলিশের।
দুর্ঘটনার তীব্র শব্দে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। এগারো জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নয় জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে চারজন নাবালক-নাবালিকা রয়েছে। আহতরা থান্দলা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতদের তালিকায় রয়েছেন, মুকেশ খাপেদ (৪০), সাভলি খাপেদ (৩৫), বিনোদ খাপেদ (১৬), মাধি বামানিয়া (৩৮), বিজয় বামানিয়া (১৪), কান্তা বামানিয়া (১৪), রাগিণী (৯), আক্লি পারমার (৩৫)। দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গতমাসেই মধ্যপ্রদেশের (Madhya Pradesh Accident) দামো জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় একটি বোলেরো গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ মহিলা সহ আটজনের।
তার কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের জবলপুরে দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, পাঁঠা বলি দিয়ে মানত পূরণ করতে মন্দিরে যাচ্ছিল ওই পরিবার। মাঝপথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সেই পাঁঠা বেঁচে যায় বলেও জানা গিয়েছিল।