Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাদা গাদা লিপস্টিক খেতেন, পেটে যেত ব্লাশও! আজব কনটেন্ট বানাতে গিয়ে প্রাণটাই চলে গেল ২৪-এ

তাইওয়ানের বিউটি ইনফ্লুয়েন্সার গুয়াভা বিউটি মারা গেলেন মাত্র ২৪ বছর বয়সে। অনলাইনে মেকআপ খাওয়ার ভিডিও করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

গাদা গাদা লিপস্টিক খেতেন, পেটে যেত ব্লাশও! আজব কনটেন্ট বানাতে গিয়ে প্রাণটাই চলে গেল ২৪-এ

গুয়াভা বিউটি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 June 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: তাইওয়ানের বিউটি ইনফ্লুয়েন্সার গুয়াভা বিউটি মারা গেলেন মাত্র ২৪ বছর বয়সে। অনলাইনে মেকআপ খাওয়ার ভিডিও করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁর পরিবার ২৪ মে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানায়। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরে রাসায়নিকযুক্ত প্রসাধনী খাওয়ার ফলেই বিষক্রিয়া হয়ে থাকতে পারে। আবার কারও মতে, হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে।

গুয়াভা বিউটি নিজের ভিডিওতে প্রায়ই লিপস্টিক, ব্লাশ, এমনকি ফেস মাস্ক পর্যন্ত খেতে দেখা যেত। এক ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি জেলির মতো একটি ব্লাশ গালে লাগিয়ে পরে চামচ দিয়ে মুখে তুলে খাচ্ছেন। নিজেই বলেন, “খুব একটা ভাল স্বাদ নয়, কিন্তু খেতে আগার জেলির মতো।” এই ধরনের ভিডিওর জন্য অনেকে তাঁকে প্রশংসা করলেও অনেকেই কড়া সমালোচনা করেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, তরুণ দর্শকরা এই ভিডিও দেখে বিভ্রান্ত হতে পারেন এবং মনে করতে পারেন মেকআপ খাওয়া নিরাপদ।

গুয়াভা বিউটির পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে লেখা হয়, “আমাদের প্রিয় মেয়ে গুয়াভা বিউটি ২৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে গেছেন। তিনি সবসময় জীবনের সঙ্গে লড়াই করে গেছেন। যাঁরা তাঁকে ভালোবেসেছেন, তাঁর কনটেন্ট উপভোগ করেছেন—সবাইকে ধন্যবাদ। হয়তো একদিন আবার দেখা হবে, তখন সে স্বর্গে বসে ফের একবার মেকআপ আনবক্স করবে।”

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাইওয়ান ও চীনে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, এশিয়াজুড়ে ‘মুকবাং’ কনটেন্ট বেশ জনপ্রিয়। এতে খাবার খেতে দেখা যায় ইনফ্লুয়েন্সারদের, যা অনেকের কাছে মানসিক প্রশান্তির উৎস। গুয়াভা বিউটির মতো অনেকে অভিনব পন্থায় এই কনটেন্ট বানিয়ে থাকেন। কিন্তু তাঁর অকালমৃত্যু অনলাইন দুনিয়াকে নতুন করে ভাবাচ্ছে—বিনোদনের নামে বিপজ্জনক ট্রেন্ড কতটা মারাত্মক হতে পারে।


```