Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবার নামে মিথ্যে বলছেন!' কৃষি আইন নিয়ে রাহুলের মন্তব্যের কড়া ভাষায় জবাব অরুণ জেটলির ছেলের

বিজেপি-র অন্যতম শীর্ষস্থানীয় নেতা অরুণ জেটলি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোদী সরকারের প্রথম পর্বে অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ রোগভোগের পর তিনি প্রয়াত হন ২০১৯ সালের ২৪ অগস্ট। বয়স হয়েছিল ৬৬।
 

'বাবার নামে মিথ্যে বলছেন!' কৃষি আইন নিয়ে রাহুলের মন্তব্যের কড়া ভাষায় জবাব অরুণ জেটলির ছেলের

রোহন জেটলি ও রাহুল গান্ধী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 2 August 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে শনিবার কড়া ভাষায় আক্রমণ করলেন প্রয়াত বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন জেটলি। অভিযোগ, প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে কৃষি আইন নিয়ে ভুয়ো অভিযোগে জড়িয়েছেন রাহুল। রোহনের বক্তব্য, 'যাঁরা আর বেঁচে নেই, তাঁদের নিয়ে কথা বলার সময় ‘মনোযোগী’ হওয়া উচিত।'

সম্প্রতি দিল্লিতে এক আইন সংক্রান্ত আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেন, "কৃষি আইনের বিরোধিতা করায় তাঁকে ‘হুমকি’ দিয়েছিলেন অরুণ জেটলি। রাহুলের অভিযোগ, 'আমি যখন কৃষি আইন নিয়ে লড়ছিলাম, তখন জেটলি জি, যদিও এখন আর তিনি নেই, তাই বলা উচিত নয়, আমার কাছে এসে বলেছিলেন, ‘সরকারের বিরুদ্ধে গেলে, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ আমি তাঁকে বলেছিলাম, ‘আপনি ভুল লোককে ভয় দেখাচ্ছেন। আমরা কংগ্রেসের লোক। ব্রিটিশরা পারেনি আমাদের ভাঙতে, আপনারাও পারবেন না।’"

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ‘এক্স’-এ রোহন লেখেন, “যাঁরা আমাদের মধ্যে আর নেই, অনুগ্রহ করে তাঁদের নিয়ে মন্তব্য করার আগে ভাবুন। আমার বাবার মৃত্যু হয়েছে ২০১৯ সালে। অথচ কৃষি আইন সংসদে পেশ হয় ২০২০ সালে। এমন সময়ে বাবার নাম জড়ানো খুবই দুঃখজনক।”

রোহনের দাবি, তাঁর বাবা কখনও কাউকে ভয় দেখাতেন না। তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রপ্রেমী, সব সময়ই সহমতের ভিত্তিতে সমাধান খুঁজতেন। বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটানোতেই বিশ্বাস করতেন তিনি। হুমকি দিয়ে নয়। ওটাই ছিল তাঁর চরিত্র, সেই স্মৃতিই আজও অক্ষুণ্ণ রয়েছে।

একইসঙ্গে তিনি রাহুলের উদ্দেশে লেখেন, "আপনি এর আগেও প্রয়াত মনোহর পাররিক্করজিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন। সেই সময়ও সেটি ছিল অত্যন্ত নিম্নরুচির প্রকাশ। মৃত মানুষদের শান্তিতে বিশ্রাম নিতে দিন।"

উল্লেখ্য, বিজেপি-র অন্যতম শীর্ষস্থানীয় নেতা অরুণ জেটলি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোদী সরকারের প্রথম পর্বে অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ রোগভোগের পর তিনি প্রয়াত হন ২০১৯ সালের ২৪ অগস্ট। বয়স হয়েছিল ৬৬।


```