গ্যাস শেষ হলেও আর দুশ্চিন্তা নয়, মিনিটে মিলবে সিলিন্ডার গুরুগ্রামে। খালি সিলিন্ডার দিলেই নতুন গ্যাস, ২৪ ঘণ্টা চালু স্মার্ট ভেন্ডিং মেশিন।

গ্যাস ভেন্ডিং মেশিন
শেষ আপডেট: 18 March 2026 14:24
দ্য ওয়াল ব্যুরো: এলপিজি (LPG) ঘাটতির মাঝেই বড় স্বস্তি—এবার গ্যাস পেতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়। গুরুগ্রামে (Gurugram) চালু হল উত্তর ভারতের প্রথম এলপিজি গ্যাস এটিএম (LPG Gas ATM)। মাত্র ২-৩ মিনিটেই মিলবে ভর্তি সিলিন্ডার (Cylinder)। পাইলট প্রজেক্ট (Pilot Project) হিসেবে এই স্মার্ট ভেন্ডিং মেশিন বসিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)।
শহরের সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালি (Central Park Flower Valley), সেক্টর ২২, সোহনা এলাকায় এই মেশিন বসানো হয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় (Automated) ও কন্ট্যাক্টলেস (Contactless) এই ব্যবস্থায় গ্রাহককে প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর (Registered Mobile Number) দিয়ে লগইন করতে হবে। তারপর ওটিপি (OTP) ভেরিফিকেশন, কিউআর কোড (QR Code) স্ক্যান করে ইউপিআইয়ের (UPI) মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে ভর্তি গ্যাস সিলিন্ডার। একইসঙ্গে খালি সিলিন্ডারটি মেশিনের ভিতরে জমা হয়ে যাবে।
এই এটিএমের আরেকটি বড় বৈশিষ্ট্য—এখানে ব্যবহৃত সিলিন্ডারগুলি প্রচলিত লোহার নয়। এগুলি ফাইবারের তৈরি কম্পোজিট সিলিন্ডার (Composite Cylinder), যা অনেক হালকা, পরিষ্কার-পরিচ্ছন্ন (Hygienic) এবং মরচে-প্রতিরোধী (Rust-free)। যেখানে সাধারণ সিলিন্ডারের ওজন প্রায় ৩১ কেজি, সেখানে এই নতুন সিলিন্ডারের ওজন মাত্র ১৫ কেজি। ফলে বহন করাও অনেক সহজ। উপরন্তু, স্বচ্ছ (Transparent) ডিজাইনের কারণে ভিতরে কতটা গ্যাস আছে, সেটাও চোখে দেখা যায়।
২৪ ঘণ্টা (24x7) খোলা থাকার সুবিধাই এই ব্যবস্থার সবচেয়ে বড় আকর্ষণ। গ্যাস এজেন্সির ডেলিভারির জন্য আর অপেক্ষা করতে হবে না—যে কোনও সময় গিয়ে কয়েক মিনিটেই সিলিন্ডার পাওয়া যাবে। এই মেশিনে একসঙ্গে ১০টি সিলিন্ডার রাখা যায় এবং স্টক (Stock) কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে এজেন্সিকে সতর্কবার্তা পাঠায়।
প্রযুক্তির (Technology) সাহায্যে গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আধুনিক করার পথে এটিকে বড় পদক্ষেপ বলেই মনে করছে BPCL। সংস্থার লক্ষ্য, দ্রুত (Fast), নিরাপদ (Safe) ও সুবিধাজনক (Convenient) পরিষেবা পৌঁছে দেওয়া। এই পাইলট প্রজেক্ট সফল হলে দেশের অন্যান্য শহরেও এমন এলপিজি এটিএম চালুর সম্ভাবনা উজ্জ্বল।