Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তেল-গ্যাস খবরের শিরোনামে! যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আর কোন কোন খাতে সঙ্কট বাড়বে ভারতের, বড় বিপদের ইঙ্গিত

আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিকে (Middle East Tension) অনেকেই শুধু তেল-গ্যাসের সমস্যা হিসেবে দেখছেন। কিন্তু ভারতের (India) ক্ষেত্রে সমস্যার পরিধি আরও অনেক বড়। তেল ছাড়াও সোনা, হিরে, সার, প্লাস্টিক থেকে বিমান শিল্প- বহু খাতই সঙ্কটে  পড়তে পারে। 

তেল-গ্যাস খবরের শিরোনামে! যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আর কোন কোন খাতে সঙ্কট বাড়বে ভারতের, বড় বিপদের ইঙ্গিত

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 March 2026 13:28

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিকে (Middle East Tension) অনেকেই শুধু তেল-গ্যাসের সমস্যা হিসেবে দেখছেন। কিন্তু ভারতের (India) ক্ষেত্রে সমস্যার পরিধি আরও অনেক বড়। তেল ছাড়াও সোনা, হিরে, সার, প্লাস্টিক থেকে বিমান শিল্প- বহু খাতই সঙ্কটে  পড়তে পারে। কারণ ভারতের আমদানির বড় অংশই আসে ওই অঞ্চল থেকে। ২০২৪ সালে ভারতের মোট অ-জ্বালানি আমদানির প্রায় ১০ শতাংশ এসেছে পশ্চিম এশিয়ার দেশগুলি (West Asia Countries) থেকে। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বহু গুরুত্বপূর্ণ খাতে বড়সড় ধাক্কা লাগতে পারে।

কোন খাতগুলিতে সবচেয়ে বেশি বিপদ?

  • ভারতের হিরে আমদানির ৪৭.৫ শতাংশ আসে পশ্চিম এশিয়া থেকে
  • সারের ৬৩ শতাংশ, বিশেষত নাইট্রোজেন-ভিত্তিক সার
  • পলিমারের ৫০ শতাংশ
  • হাইড্রোকার্বনের ৪৮ শতাংশ

এই নির্ভরতা থাকায় আমদানি বন্ধ হলে দাম বাড়বে, সরবরাহ কমবে এবং একাধিক শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

রফতানিতেও ধাক্কা লাগতে পারে

ভারত আরবদুনিয়া থেকে সোনা, হিরে, মূল্যবান ধাতু আমদানি করে এখানে প্রক্রিয়াজাত করে রফতানি করে। আমদানি কমলে গয়না-সহ একাধিক প্রস্তুতিপণ্য রফতানির ওপরও প্রভাব পড়বে।

কোথা থেকে বিকল্প পাওয়া যেতে পারে?

  • কিছু খাতে বিকল্প উৎস পাওয়া সম্ভব
  • বিমান শিল্পের যন্ত্রাংশ জার্মানি, ফ্রান্স থেকে পাওয়া যেতে পারে
  • সার রাশিয়া বা চিন থেকেও আমদানি করা যেতে পারে
  • তবে এসব দেশের সক্ষমতা বাড়াতে সময় লাগবে

সার নিয়ে সবচেয়ে বেশি চিন্তা কেন?

ভারত পশ্চিম এশিয়া-নির্ভর নাইট্রোজেনভিত্তিক সারের ওপর অত্যন্ত নির্ভরশীল। সরবরাহ ব্যাহত হলে-

  • সারের দাম বাড়বে,
  • সরকারকে ভর্তুকি বাড়াতে হতে পারে, যেমনটা হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে।

ভারতের সামগ্রিক অর্থনীতির অবস্থা কেমন?

অর্থনীতিবিদরা মনে করছেন, ভারতের ম্যাক্রো ইকনোমিক অবস্থান এখনও যথেষ্ট শক্ত।

  • উৎসব বৈচিত্র্য,
  • বিকল্প বাজার খোঁজা,
  • ঘরোয়া উৎপাদন বাড়ানো

এসব ব্যবস্থা আঘাত কিছুটা কমাতে পারে।

তেলের দাম বৃদ্ধি বা জ্বালানি সঙ্কটই খবরের শিরোনাম হলেও বাস্তবে ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ ভারতের আরও বহু গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলকে নাড়িয়ে দিতে পারে। কৃষি, শিল্প, বাণিজ্য- সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে।


```