Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রবিবার সাত সকালে এলপিজি বোঝাই জাহাজ এল ম্যাঙ্গালোর বন্দরে, সংকট কাটবে দ্রুত

পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝে ম্যাঙ্গালোর বন্দরে এলপিজি বোঝাই জাহাজ পৌঁছনোয় স্বস্তি বাড়ছে। আমেরিকা থেকে আসা এই জোগানে এলপিজি সংকট কিছুটা কাটতে পারে।

রবিবার সাত সকালে এলপিজি বোঝাই জাহাজ এল ম্যাঙ্গালোর বন্দরে, সংকট কাটবে দ্রুত

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 22 March 2026 09:36

দ্য ওয়াল ব্যুরো: এলপিজি (LPG) সংকটের আশঙ্কার মধ্যেই বড় স্বস্তি। আমেরিকা (US) থেকে নতুন এলপিজি বোঝাই জাহাজ পৌঁছল ভারতে।

রবিবার সকালে নিউ ম্যাঙ্গালোর বন্দরে (New Mangalore Port) নোঙর করল ‘পিক্সিস পাইওনিয়ার’ (Pyxis Pioneer) নামের কার্গো জাহাজ। টেক্সাসের (Texas) নেদারল্যান্ড বন্দর (Nederland Port) থেকে এলপিজি নিয়ে এসেছে এটি।

নিউ মাঙ্গালোর পোর্ট অথরিটির (New Mangalore Port Authority) ডেইলি ভেসেল পজিশন অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী এই ট্যাঙ্কারের মোট ওজন ৪৭,২৩৬ টন। ১৪ ফেব্রুয়ারি নেদারল্যান্ড বন্দর থেকে রওনা দিয়েছিল। রবিবার সকাল প্রায় ৬টা নাগাদ ১৩ নম্বর বার্থে (Berth No. 13) নোঙর করেছে।

 

এই জাহাজ থেকে এজিস লজিস্টিকস লিমিটেডের (Aegis Logistics Ltd.) জন্য ১৬,৭১৪ টন এলপিজি খালাস করা হবে। কাজ শেষ হলে সোমবার ভোরেই জাহাজটি বন্দর ছাড়ার কথা।

মধ্যপ্রাচ্যে (Middle East) টানা তিন সপ্তাহের যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব পড়েছে। শুরুতে হোটেল–সহ বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে এলপিজি সরবরাহ কমিয়ে গৃহস্থালির রান্নাঘরে সরবরাহ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পরিস্থিতির মধ্যেই একের পর এক জ্বালানি বোঝাই জাহাজ পৌঁছচ্ছে ভারতে। গত ১৮ মার্চ মুন্দ্রা বন্দরে (Mundra Port) এসেছিল  ‘জাগ লাডকি’ (Jag Laadki) নামের ক্রুড অয়েল ট্যাঙ্কার, যাতে ছিল প্রায় ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল।

এছাড়াও ‘নন্দা দেবী’ (Nanda Devi) নামে একটি এলপিজি জাহাজ ভাদিনার বন্দরে (Vadinar Port) প্রায় ৪৭,০০০ মেট্রিক টন এলপিজি পৌঁছে দিয়েছে। অন্যদিকে ‘শিবালিক’ (Shivalik) নামের আরও একটি জাহাজ সম্প্রতি মুন্দ্রা বন্দরে এলপিজি সরবরাহ করেছে।

ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই সরবরাহ অনেকের মুখে হাসি ফোটাচ্ছে, তা বলা বাহুল্য। ইরান (Iran) হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে ভারতীয় জাহাজগুলির নিরাপদ যাতায়াতের আশ্বাস দিয়েছে। তবে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বন্দর এলাকাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভারতের জ্বালানি নির্ভরতা এখনও অনেকটাই আমদানির উপর। দেশের মোট অপরিশোধিত তেলের (Crude Oil) প্রায় ৮৮ শতাংশ, প্রাকৃতিক গ্যাসের (Natural Gas) ৫০ শতাংশ এবং এলপিজির প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েল (US-Israel) হামলার পর ইরান (Iran) ঘিরে উত্তেজনা বাড়ার আগে, এই আমদানির বড় অংশই আসত সৌদি আরব (Saudi Arabia) এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)–র মতো পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে।


```