Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পথের কাঁটা পুরনো প্রেমিক! একমাস ধরে প্ল্যান, নিখুঁত ফিল্মি কায়দায় খুন, তবু শেষরক্ষা হল না

একসময় দিলজিত নিজে রাজকুমারের সঙ্গে তার পুরনো প্রেমিকার আলাপ করিয়ে দিয়েছিল। তিনজনের মধ্যে ভাল সম্পর্কও ছিল।

পথের কাঁটা পুরনো প্রেমিক! একমাস ধরে প্ল্যান, নিখুঁত ফিল্মি কায়দায় খুন, তবু শেষরক্ষা হল না

সিসিটিভে ফুটেজে দেখা যাচ্ছে কালো হেলমেট মাথায় অভিযুক্ত

শেষ আপডেট: 20 March 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: নতুন প্রেমিকের সঙ্গে মিলে ষড়যন্ত্র (Conspiracy), তারপর পুরনো প্রেমিককে খুন। উত্তরপ্রদেশের বারানসীতে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। গত ১৪ মার্চ হোলির দিন বারানসীর ওসোনগঞ্জ এলাকার এই খবর সামনে আসার পরে কিছুদিনের মধ্যেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করা হয়েছে।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, মহিলার প্রাক্তন, দিলজিত বিয়ে ও অন্যান্য আরও কিছু অনুষ্ঠানের ডেকরেশনের কাজে ব্যস্ত ছিলেন। হোলির রাতে প্রায় ১১টা নাগাদ, তাকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন সে তার পুরনো প্রেমিকার (Former girlfriend) সঙ্গে কথা বলছিল বলে সূত্রের খবর। 

সেই মুহূর্তে বাইকে চেপে হেলমেট পরা এক ব্যক্তি এসে চলন্ত বাইক থেকেই দিলজিতের বুকে গুলি করে। পুরো ঘটনাটাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে (CCTV footage) ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে, কালো হেলমেট মাথায় অভিযুক্ত রাজকুমারকে স্কুটারচালক দিলজিতের পিছনে চলন্ত বাইক থেকেই বন্দুক তাক করে থাকতে দেখা যায়। পরে সে বুকে গুলি করে খুন করে দিলজিতকে। 

সূত্রের খবর, সম্প্রতি দিলজিতের বাগদান হয়েছিল, তাও সে পুরনো প্রেমিকার সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। এই ঝামেলা থেকে মুক্তি পেতেই পুরনো প্রেমিকা দিলজিতকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজকুমার, অর্থাৎ তার নতুন প্রেমিকের সাহায্য নেয়।

প্রসঙ্গৎ, একসময় দিলজিত নিজে রাজকুমারের সঙ্গে তার পুরনো প্রেমিকার আলাপ করিয়ে দিয়েছিল। তিনজনের মধ্যে ভাল সম্পর্কও ছিল। বন্ধত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে শুরু করে যখন তাদের মধ্যে বিচ্ছেদের কারণ হিসেবে রাজকুমারের ভূমিকা সামনে আসে। দিলজিত চেয়েও প্রেমিকার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছিলেন বলে জানা গিয়েছে। 

বাধ্য হয়েই রাজকুমার ও তার প্রেমিকা দিলজিতকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটে। একমাস ধরে প্ল্যান (Planning) করে শেষে খুন করে তাকে। পুলিশ এও জানিয়েছে, খুনের আগে রাজকুমার প্রেমিকাকে ভিডিও কলে সেই আগ্নেয়াস্ত্র দেখিয়েছিল। এখন সেই আগ্নেয়াস্ত্রর খোঁজ করছে পুলিশ।


```