Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালবাসা, বিশ্বাসঘাতকতা থেকে গুলি! ঝাঁসির প্রথম মহিলা অটোচালক খুনের রহস্যের কিনারা

স্বামী দ্বারিকা চৌধুরী, যিনি বাসস্ট্যান্ডের কাছে ঠেলাগাড়ি চালান, প্রথমে অভিযোগ করেন লুটের উদ্দেশ্যেই খুন করা হয়েছে অনিতাকে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় তাঁর অটোটি। 

ভালবাসা, বিশ্বাসঘাতকতা থেকে গুলি! ঝাঁসির প্রথম মহিলা অটোচালক খুনের রহস্যের কিনারা

অনিতা চৌধুরী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 January 2026 18:55

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা, সন্দেহ আর বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্ক - এই সূত্রেই শেষ পর্যন্ত কাটল ঝাঁসির প্রথম মহিলা অটোচালক (Jhansi First Woman Auto Driver) অনিতা চৌধুরী (Anita Chaudhary) খুনের রহস্য। শনিবার ভোরে মূল অভিযুক্ত মুকেশ ঝাকে গ্রেফতারের পর গোটা ঘটনার (Jhansi First Woman Auto Driver Murder Case) নেপথ্য কাহিনি প্রকাশ্যে আনল পুলিশ।

৪৫ বছরের অনিতা চৌধুরীর রক্তাক্ত দেহ সোমবার ভোররাতে ঝাঁসির নওয়াবাদ থানার অন্তর্গত স্টেশন রোডে উদ্ধার হয়। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। রাত সাড়ে তিনটে নাগাদ পরিবারের কাছে ফোন আসে - স্টেশন রোডে আহত অবস্থায় অনিতাকে পাওয়া গেছে।

স্বামী দ্বারিকা চৌধুরী, যিনি বাসস্ট্যান্ডের কাছে ঠেলাগাড়ি চালান, প্রথমে অভিযোগ করেন লুটের উদ্দেশ্যেই খুন করা হয়েছে অনিতাকে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় তাঁর অটোটি। গয়না ও মোবাইল ফোনও নিখোঁজ ছিল। ময়নাতদন্তে স্পষ্ট হয় - ঘাড়ে গুলির আঘাতেই মৃত্যু হয়েছে অনিতার।

ঝাঁসির প্রথম মহিলা অটোচালক

অনিতা চৌধুরী ঝাঁসির প্রথম মহিলা অটোচালক (Jhansi First Woman Auto Driver) হিসেবে পরিচিত ছিলেন। বুন্দেলখণ্ডের মতো সামাজিকভাবে রক্ষণশীল এলাকায়, যেখানে একসময় ডাকাতির আতঙ্ক ছিল নিত্যদিনের, সেখানে পরিবার চালানোর দায়িত্ব কাঁধে নিয়ে তিনি অটো চালানো শুরু করেন। তিনিই ছিলেন পরিবারের মূল উপার্জনকারী।

তদন্তে নতুন মোড়

স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা মামলা দায়ের করে মুকেশ ঝা, তাঁর শ্যালক মনোজ ঝা এবং ছেলে শিবম ঝা-র বিরুদ্ধে। সোমবার মনোজ ও শিবম গ্রেফতার হলেও মুকেশ পলাতক ছিলেন। তাঁর খোঁজে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ।

ঝাঁসির এসএসপি বিবিজিটিএস মূর্তি জানান, অনিতার সঙ্গে মুকেশের গত ছয়-সাত বছর ধরে যোগাযোগ ছিল এবং সম্প্রতি দু’জনের মধ্যে তীব্র বিবাদ চলছিল।

প্রেম ও প্রতারণার গল্প

তদন্তে জানা যায়, হোটেল ব্যবসায়ী মুকেশ ঝা প্রায় চার বছর ধরে অনিতার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। দু’জনেই বিবাহিত হলেও আলাদা থাকতেন। ২০২০ সালে তাঁদের সম্পর্ক শুরু হয় এবং ছ’মাস আগে বিচ্ছেদ ঘটে।

পুলিশ সূত্রে খবর, অন্য পুরুষের সঙ্গে কথা বলছেন - এই সন্দেহে প্রকাশ্য স্থানে অনিতার সঙ্গে ঝগড়া করেন মুকেশ। এরপর অনিতা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই ঘটনার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন মুকেশ। হাসপাতালে দেখা করতে গিয়ে মুকেশের স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ান অনিতা। এরপরই সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেন তিনি।

খুনের রাত

৪ জানুয়ারি রাতে যাত্রী নামিয়ে ফেরার সময় অনিতার অটোকে একটি গাড়ি ধাওয়া করে। রাস্তা আটকে মুকেশ গাড়ি থেকে নেমে খুব কাছ থেকে গুলি চালায় বলে পুলিশের দাবি।

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুকেশকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করে পুলিশের দিকে গুলি চালান। পাল্টা গুলিতে তাঁর ডান পায়ে গুলি লাগে। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

জেরায় মুকেশ স্বীকার করে, ভালবাসায় বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরেই সে অনিতাকে খুন করেছে বলে দাবি পুলিশের। ঝাঁসির এসপি (সিটি) প্রীতি সিংহ জানিয়েছেন, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।


```