Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'১৫ আসনে কারচুপি না হলে মোদী প্রধানমন্ত্রী হতেন না', নির্বাচন ব্যবস্থাকে 'মৃত' বললেন রাহুল

শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন তিনি। অভিযোগের সুরে বলেন, ‘কারচুপি’ হয়েছিল সেই নির্বাচনে।

'১৫ আসনে কারচুপি না হলে মোদী প্রধানমন্ত্রী হতেন না', নির্বাচন ব্যবস্থাকে 'মৃত' বললেন রাহুল

রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 August 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: দেশের ভোটব্যবস্থা ‘মৃত’ - এই ভাষাতেই কেন্দ্রের মোদী সরকারের (Narendra Modi Govt) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ (Congress MP) তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে (Annual Legal Conclave) বক্তৃতা দিতে গিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) প্রসঙ্গ তোলেন তিনি। অভিযোগের সুরে বলেন, ‘কারচুপি’ হয়েছিল সেই নির্বাচনে।

গত লোকসভা নির্বাচনে কার্যত অপ্রত্যাশিত ফল করেছিল ইন্ডিয়া জোট (India Alliance)। এক্সিট পোলে যা ইঙ্গিত মিলেছিল, ফলাফলে তার প্রতিচ্ছবি ধরা পড়েনি। বিরোধী জোট টক্কর দিয়েছিল এনডিএ-কে। সেই পরিপ্রেক্ষিতেই রাহুলের অভিযোগ, “আমরা আগামী কয়েক দিনের মধ্যেই প্রমাণ করে দেখাব, কেমন করে একটি লোকসভা নির্বাচনকে পুরোপুরি সাজানো যায় এবং কীভাবে তা করা হয়েছে।”

 

তাঁর সাফ বক্তব্য, ভারতের গণতান্ত্রিক কাঠামো ও ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে রাহুল বলেন, “ভারতের প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার এখন খুবই অল্প সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে রয়েছেন। মাত্র ১৫টি আসনে কারচুপি না হলে তিনি আর প্রধানমন্ত্রী হতেন না।”

এই প্রেক্ষিতেই রাহুল বলেন, “ভারতের নির্বাচন ব্যবস্থা আসলে মৃত। আমরা দেখতে পাচ্ছি, কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।” তাঁর দাবি, খুব শীঘ্রই দেশবাসীর সামনে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হবে।

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জোট ২৯০টির মতো আসন পেলেও রাহুলের বক্তব্যে স্পষ্ট, অন্তত কিছু আসনে ‘প্রভাব খাটিয়ে’ জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। যদিও রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির একাধিক নেতা।


```