Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যেন ছোট্ট শিশু টলমল পায়ে হাঁটা শিখছে... মহাকাশ থেকে প্রথম কল করে বললেন শুভাংশু

মহাকাশ থেকে প্রথম কল করলেন শুভাংশু শুক্লা। বললেন, 'শিশুর মতো হাঁটতে শিখছি ভরশূন্য অবস্থায়।' গগনযান প্রকল্পের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ এটি।
 

যেন ছোট্ট শিশু টলমল পায়ে হাঁটা শিখছে... মহাকাশ থেকে প্রথম কল করে বললেন শুভাংশু

মহাকাশে শুভাংশু শুক্লা।

শেষ আপডেট: 26 June 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার, দীর্ঘ ৪১ বছর পরে ভারতীয় হিসেবে মহাকাশে উড়ান দিয়েছেন তিনি। পৃথিবীর মাটি ছাড়ার পরে, মহাকাশ থেকে তাঁর প্রথম লাইভ কলে জানালেন প্রথম অভিজ্ঞতা। বললেন, যেন ছোট এক শিশু টলমল পায়ে হাঁটতে শিখছে... এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।

শুভাংশু মহাকাশে নমস্কার জানিয়ে বলতে শুরু করেনতিনি এখনও ভরশূন্য অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর কথায়, ‘আমি এখনও শিখছি কীভাবে চলাফেরা করতে হয়কীভাবে শরীরকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক যেন এক শিশুর মতো হাঁটা শিখছি। কিন্তু আমি প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করছি।

শুক্লা হাসতে হাসতে আরও জানানমহাকাশে এসে তিনি বেশ ঘুমোচ্ছেন। মজা করে তিনি বলেন, আমি অনেক ঘুমোচ্ছি!’

গগনযান প্রকল্পের দিকে এগিয়ে যাওয়া

লাইভ কলে শুভাংশু শুক্লা আরও জানানএই মিশন শুধু তাঁর ব্যক্তিগত যাত্রা নয়এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর কথায়, ভারতের মানব মহাকাশ কর্মসূচি এবং আসন্ন গগনযান মিশনের জন্য এটি একটি বড় অগ্রগতি। আমি চাই, দেশের প্রতিটি মানুষ যেন মনে করেতিনিও এই অভিযানের অংশ

তিনি আরও বলেন, ‘এটা শুধু প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এই পুরো যাত্রার পিছনে যে মূল চিন্তা এবং এর যে উদ্দেশ্যসেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পরবর্তী ১৪ দিনে শুভাংশু মহাকাশে তাঁর প্রধান কাজগুলি সম্পন্ন করবেন এবং সেই অভিজ্ঞতাগুলি ধরে রাখবেনযাতে পরে সকলের সঙ্গে তা ভাগ করে নিতে পারেন।

৪১৮ কিলোমিটার উপরে অসাধারণ দৃশ্য

শুভাংশু মহাকাশযান থেকে ৪১৮ কিলোমিটার উপরের পৃথিবীর দৃশ্যও ভাগ করে নেন। সেটিকে অসাধারণ বলে উল্লেখ করেন।

বুধবার শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই অভিযানে তাঁর সঙ্গে রয়েছেননাসার প্রাক্তন মহাকাশচারী কমান্ডার পেগি হুইটসনহাঙ্গেরির তিবোর কাপু এবং পোল্যান্ডের স্লাওসুজ উজনানস্কি-উইসনিয়েভস্কি।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের ওপরে থাকা ক্রু ড্রাগন মহাকাশযান। সফল এই উৎক্ষেপণ ভারতের জন্য এক ঐতিহাসিক মহাকাশযাত্রার সূচনা করে।


```