তদন্তের ফলাফল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট মহারাষ্ট্র সরকারকে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

শেষ আপডেট: 29 January 2026 20:53
দ্য ওয়াল ব্যুরো: বারামতিতে লিয়ারজেট ৪৫ ভেঙে পড়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ পাঁচ জনের মৃত্যু (Ajit Pawar plane crash death) তে বিহ্বল মহারাষ্ট্র। সেই তদন্তের অগ্রগতি নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) চিঠির জবাব দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (AAIB)। বৃহস্পতিবার পাঠানো উত্তরে কেন্দ্র জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স (Learjet 45 crash Baramati black box) উদ্ধার করে সুরক্ষিত রাখা হয়েছে এবং বিস্তারিত বিশ্লেষণের প্রস্তুতি চলছে।
মন্ত্রকের বক্তব্য, দুর্ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত প্রযুক্তিগত নথি, অপারেশনাল তথ্য এবং প্রাসঙ্গিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এগুলিই দুর্ঘটনার ঠিক আগে কী ঘটেছিল এবং কোন কোন কারণে এই মর্মান্তিক পরিণতি, তা নির্ধারণে সহায়তা করবে।
এছাড়া Aircraft Accident Investigation Bureau (AAIB) ইতিমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। মন্ত্রক জানিয়েছে, এই তদন্তে স্বচ্ছতা বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। ফড়নবিশের চিঠিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধের কথাও উল্লেখ করে মন্ত্রক জানিয়েছে, সেই অনুরোধকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
ব্ল্যাক বক্স কেন গুরুত্বপূর্ণ
বিমান দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্সকে অন্যতম প্রধান সূত্র ধরা হয়। World Aviation Flight Academy–র ব্যাখ্যা অনুযায়ী, এটি এমন একটি যন্ত্র, যা উড়ানের সময় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। দুর্ঘটনার আগে পাইলটদের কথোপকথন, বিমানের গতি, উচ্চতা, যান্ত্রিক অবস্থা - সবই এর মধ্যে রেকর্ড থাকে।
দুর্ঘটনায় নিহতরা
বুধবার সকালে বারামতিতে লিয়ারজেট ৪৫ ভেঙে পড়ে মৃত্যু হয়—
দুর্ঘটনার আগে শেষ মুহূর্তের যোগাযোগ
পরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক যে বিবরণ প্রকাশ করেছে, তাতে দুর্ঘটনার ঠিক আগে বিমানের ক্রু এবং মাটিতে থাকা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)–র মধ্যে কথোপকথনের তথ্য উঠে এসেছে।
বিবরণ অনুযায়ী, বারামতির ‘uncontrolled’ বিমানবন্দরে বিমানটি দু’বার অবতরণের চেষ্টা করে। আগে একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, সেখানে ATC–র দায়িত্ব পালা করে নেন দুই স্থানীয় ফ্লাইং স্কুলের পাইলট ক্যাডেটরা।
প্রথমে ক্রুরা জানান, রানওয়ে চোখে পড়ছে না। পরে রানওয়ে দৃশ্যমান হওয়ার কথা জানালে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়। সকাল ৮টা ৪৩ মিনিটে এই অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তার মাত্র এক মিনিট পরেই এটিসি বিমানটিকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়, মন্ত্রকের বিবরণে তেমনটাই বলা হয়েছে।
তদন্তের ফলাফল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট মহারাষ্ট্র সরকারকে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।