Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কানপুরে ওষুধের দাম নিয়ে বচসা! আইন পড়ুয়ার পেট ও আঙুল কেটে দিলেন দোকানের কর্মীরা

ওষুধের দামের বচসা গড়াল হাতাহাতিতে! কানপুরে আইন পড়ুয়াকে নৃশংসভাবে মারধর করে পেট ও আঙুল কেটে দিলেন ওষুধের দোকানের কর্মীরা। 

কানপুরে ওষুধের দাম নিয়ে বচসা! আইন পড়ুয়ার পেট ও আঙুল কেটে দিলেন দোকানের কর্মীরা

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 27 October 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের দাম নিয়ে বচসায় রক্তারক্তি কাণ্ড কানপুরে। আইন পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি স্থানীয় হাসপাতালে। বাঁচার আশা কম, বলছেন চিকিৎসকরা।

কানপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অভিজিৎ সিং চান্দেল রবিবার স্থানীয় এক ওষুধের দোকানে গিয়েছিলেন। ওষুধ কেনার সময় দাম নিয়ে অসন্তুষ্ট হন এবং দোকানের কর্মী অমর সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। মুহূর্তেই বচসা গড়ায় হাতাহাতিতে।

অমর সিংয়ের সঙ্গে যোগ দেন দোকানে থাকা আরও তিনজন, তার ভাই বিজয় সিং, প্রিন্স রাজ শ্রীবাস্তব ও নিখিল। চারজনে মিলে অভিজিৎকে মারতে শুরু করেন। মাথায় প্রচণ্ড আঘাত করে তাঁকে প্রথমে আয়ত্তে আনা হয়। রক্তাক্ত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট কেটে দেন বলে অভিযোগ।

।ুসেখানেই শেষ নয়। গুরুতর জখম অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে অভিজিৎ যখন দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তখন মাঝপথেই আবারও তাঁকে ধরে ফেলেন অভিযুক্তরা। এবার কেটে দেওয়া হয় তাঁর এক হাতের দু’টি আঙুল। রক্তে ভেসে যেতে থাকে চারিদিক।

অভিজিতের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে পালিয়ে যান হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় যুবককে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় ১৪টি সেলাই পড়েছে, চিকিৎসকদের মতে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```