Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি, দেখুন অযোধ্যার সেই ভিডিও

হাতে মাত্র ৪৮ ঘণ্টা। তারপরই অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোশ্যাল মাধ্যমে সামনে এসেছে সেই ভিডিও। 

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি, দেখুন অযোধ্যার সেই ভিডিও

শেষ আপডেট: 20 January 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: আলোয় ভেসে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির। শ্বেত পাথরের মন্দিরের চারিদিকে যেন আলোর ঝরনা ধারা। 

হাতে মাত্র ৪৮ ঘণ্টা। তারপরই অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে বহু প্রতীক্ষিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোশ্যাল মাধ্যমে সামনে এসেছে সেই ভিডিও। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, শ্বেত পাথরের রাম লালার মন্দিরটিকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে বাহারি আলোর কারুকাজ। সবমিলিয়ে তৈরি হয়েছে এক ঐশ্বরিক পরিবেশ। 

জানা যাচ্ছে, ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মেগা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও কয়েক জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মোট আমন্ত্রিত অতিথির সংখ্যা ৮ হাজার! সেই তালিকায় রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি, মেগাস্টার অমিতাভ বচ্চন এবং প্রাক্তন ক্রিকেটার শচিন তেন্ডুলকারও। 

রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল সপ্তাহব্যাপী আচার অনুষ্ঠানের আয়োজন করেছেন। সোমবার ওই অনুষ্ঠান শেষেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে এসেছে রামলালার পাঁচ বছর বয়সের ৫১ ইঞ্চির প্রতিকৃত। যা সোমবার গর্ভগৃহের অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হবে। 


```