Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেঘদেবতার করাল কোপে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক, চাষ বিপর্যস্ত, প্রাণহানি বহু

জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বিপর্যয় ডেকে এনেছে বর্ষার মরশুম। কয়েক জায়গায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ভূমিধস ও বন্যায় ধ্বংসাত্মক চেহারা নিয়েছে প্রকৃতি।

মেঘদেবতার করাল কোপে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক, চাষ বিপর্যস্ত, প্রাণহানি বহু

বহু জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও অসংখ্য গবাদি পশু ও খেতখামারের ক্ষতি হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের বর্ষায় গোটা দেশে কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বিপর্যয় ডেকে এনেছে বর্ষার মরশুম। কয়েক জায়গায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ভূমিধস ও বন্যায় ধ্বংসাত্মক চেহারা নিয়েছে প্রকৃতি। বহু জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও অসংখ্য গবাদি পশু ও খেতখামারের ক্ষতি হয়েছে। এখনও বর্ষা পুরোপুরি চলে যাওয়ার নামগন্ধ না থাকায় বহু জায়গাতেই জল জমে রয়েছে।

রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি হয়েছে অগস্টে। সেপ্টেম্বরের গোড়ার দিকেও ব্যাপক বৃষ্টিতে নিচু এলাকা জলবন্দি হয়ে পড়ে। যমুনা নদীর জলস্ফীতিতে তীরবর্তী বহু এলাকা ডুবে যায়। গুরুগ্রামে তো পুরোপুরি বন্যা দেখা দিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ছোট গাড়ি জলে ভেসে বেড়াচ্ছে। অধিকাংশ রাস্তা জলবন্দি থাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। লালকেল্লার কাছে কিছু এলাকায় কোমরসমান জল দাঁড়িয়ে গিয়েছিল।

 

শুধু দিল্লি নয়, আরব সাগর তীরের মুম্বই শহরেও এবছর ব্যাপক বৃষ্টি হয়। প্রায়শই ডুবে গিয়েছিল বাণিজ্য নগরী। গত মাসে মনোরেল বৃষ্টিতে মাঝপথে আটকে গিয়েছিল। শহরের অধিকাংশ সাবওয়ে জলে অবরুদ্ধ পড়ায় ভয়ানক যানজট দেখা যায় অফিসের দিনগুলিতে। দক্ষিণের শহর হায়দরাবাদও এবছর বৃষ্টিতে নাকানিচোবানি খেয়েছে। রাস্তাগুলি জলে ভেসে যায়। ২ জন জলে ভেসে গিয়েছেন বলে খবর মিলেছে।

হিমাচল প্রদেশে সোমবার ফের নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বহু জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কিছু জেলায় ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মান্ডিতে সোমবার রাত ১১টা থেকে বৃষ্টি শুরু হয়ে রাত ১টা পর্যন্ত তা বাড়তে থাকে। ফলে মানুষজন ধসের ভয়ে বাড়ির বাইরে এসে অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে, দেরাদুনের অবস্থা আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে মঙ্গলবার। একই দুর্দশা শিমলা ও কুলুরও। জেলা প্রশাসন পর্যটক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্তরকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ঝাড়খণ্ডের পরিস্থিতিও তথৈবচ। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাঁচি। কাঁটাটোলি ফ্লাইওভারের নীচের মাটি আলগা হয়ে যাওয়ায় বড়সড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডের অবস্থা হিমাচলের মতোই। ব্যাপক বৃষ্টিতে বহু রাজ্য ও জাতীয় সড়ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নতুন তৈরি কার কোটরাঙ্কা-খাবাস রাস্তার ৩২ কিমি অংশ বন্যার জলে ধুয়ে গিয়েছে। এছাড়াও শ্রীনগর ও সন্নিহিত বহু এলাকায় অতি ভারী বৃষ্টিতে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়েছে এই মরশুমে।


```