অসম সিভিল সার্ভিসেসের (ACS) ওই অফিসারের বাড়িতে সোমবার তল্লাশি চালানো হয়। গুয়াহাটির বাড়ি থেকে নূপুর বোরা নামে ওই তরুণী অফিসারে কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

নূপুর বোরা নামে ওই তরুণী অফিসারে কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শেষ আপডেট: 16 September 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিশেষ ভিজিল্যান্স সেলের তল্লাশিতে রাজ্যের এক সিভিল সার্ভিসেসের তরুণী অফিসার ধরা পড়েছেন। অসম সিভিল সার্ভিসেসের (ACS) ওই অফিসারের বাড়িতে সোমবার তল্লাশি চালানো হয়। গুয়াহাটির বাড়ি থেকে নূপুর বোরা নামে ওই তরুণী অফিসারে কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই অফিসারকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই টাকা ও সম্পত্তির উৎস বের করার চেষ্টা চলছে। তাঁর কাছ থেকে প্রায় ৯২ লক্ষ টাকা নগদ ও ২ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে।
তদন্তের বর্ণনা দিয়ে, মুখ্যমন্ত্রী জানান, গত ৬ মাস যাবৎ তাঁর উপর নজর রাখা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দফায় দফায় জমি বেচাকেনা সংক্রান্ত অভিযোগ আসছিল দফতরের কাছে। তিনি আরও বলেন, বরপেটা জেলায় সার্কল অফিসার হিসেবে কাজ করার সময় নূপুর বোরার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে অনুপ্রবেশকারী যাঁকে তিনি মিয়া নামে উল্লেখ করেছেন, তাঁর নামে সরকারি ও সাতরা জমির রেজিস্ট্রেশন করিয়েছেন।
অসম ও বাংলাদেশে বাংলাভাষী মুসলিমদের মিয়া মুসলিম বলে। যাদেরকে বিজেপি নিশানা করেছে অবৈধ অনুপ্রবেশকারী বলে। এরা সকলেই বাংলাদেশ থেকে গোপনে এদেশে এসে ঢুকেছে বলে বিজেপির দাবি। এই জনসংখ্যার লোকজন প্রকৃত অসমিয়া বাসিন্দাদের জমি-ঘরদোর কেড়ে নিচ্ছে বেদখল করছে বলে বিজেপি প্রচার করছে।
সোমবার ভোর থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও চলছে। স্থানীয় একটি সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এই অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, নূপুর জমি কেনাবেচা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে একটি রেট কার্ড তৈরি করেছিলেন। যেখানে ঘুষের পরিমাণ ১৫০০ টাকা থেকে ২ লক্ষ টাকার পর্যন্ত ছিল। এই টাকা জমির রেকর্ডে নাম অন্তর্ভুক্তি ও বিয়োজনের জন্য নিতেন নূপুর বলে অভিযোগ।