বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দম্পতি লালু-রাবড়ি নাতিসহ পুত্র-পুত্রবধূর ছবি দিয়ে নামকরণ করেন।

এক্সবার্তায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দম্পতি লালু-রাবড়ি নাতিসহ পুত্র-পুত্রবধূর ছবি দিয়ে নামকরণ করেন।
শেষ আপডেট: 28 May 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: লালুপ্রসাদ যাদব নাতির নাম রাখলেন ‘ইরাজ’ (পবনপুত্র হনুমান)। বুধবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী, রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো সদ্যোজাত নাতির নাম ঘোষণা করেন। লালু-রাবড়িপুত্র তেজস্বী যাদব ও তাঁর স্ত্রী রাজশ্রী দ্বিতীয়বার পিতৃত্ব-মাতৃত্বের স্বাদ পান মঙ্গলবার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সদ্যোজাত পুত্রের নাম রাখেন ঠাকুরদা ও ঠাকুমা দুজনে মিলে।
এদিন এক এক্সবার্তায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দম্পতি লালু-রাবড়ি নাতিসহ পুত্র-পুত্রবধূর ছবি দিয়ে নামকরণ করেন। লালু জানিয়েছেন, আমি ও রাবড়ি দেবী মিলে আমাদের নাতনি কাত্যায়নীর ছোট্ট ভাইয়ের নাম রাখলাম ‘ইরাজ’। তেজস্বী ও রাজশ্রী দুজনে ঠিক করে তাদের সন্তানের সম্পূর্ণ নামকরণ করেছে ‘ইরাজ লালু যাদব’।
নামকরণের ব্যাখ্যা দিয়ে লালু আরও বলেছেন, কাত্যায়নী জন্মগ্রহণ করে কাত্যায়নী অষ্টমীর দিন। নবরাত্রির ষষ্ঠদিনটিকে কাত্যায়নী অষ্টমী হিসেবে পালন করা হয়। আর আমাদের কোল আলো করা এই একটুকরো খুশি জন্ম নিয়েছে বজরংবলী হনুমানজির মঙ্গল দিবস, মঙ্গলবারে। তাই ওর নাম রাখা হল ইরাজ। আপনারা যাঁরা ওদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। সদ্যোজাত নাতি ও মা ভাল আছে।
প্রসঙ্গত, লালুপ্রসাদের নাতি হওয়ার খবর পেয়ে মঙ্গলবারেই নবজাতককে দেখতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই খবর পেয়ে তিনি ভীষণ খুশি। তাঁর কথা ছিল, ওদের পরিবারে আজ সুখের দিন। আমিও চাই ওরা খুব খুশি থাকুক। বিহারে ভোট আসছে, আমার শুভকামনা আছে, এই নবজাতকও সেই ভোটের শুভকামনা নিয়ে এসেছে।
So our grand daughter Katyayani’s little brother is named “Iraj” by me and Rabri Devi.
Tejashwi & Raj Shree have given him full name as “Iraj Lalu Yadav”.
Katyayani was born on Katyayani Ashtami, the 6th day of auspicious Navratri and this little bundle of joy is born on… pic.twitter.com/BqXMgTRBrW— Lalu Prasad Yadav (@laluprasadrjd) May 28, 2025
মমতা আরও বলেন, লালুপ্রসাদের সঙ্গে তিনি দেখা করেছেন। সেই সঙ্গে জানান, গত ৯ মাস ধরেই তেজস্বীর স্ত্রী কলকাতায় রয়েছেন। তিনি জানতেন। আর দ্বিতীয় সন্তানের খবরও তিনিই সবার আগে পান। আমি খুশি, আমরা সবাই খুশি। আমি লালুজিকে, তাঁর স্ত্রীকে, তেজস্বীর স্ত্রীকে এবং শিশুকে দেখেছি—সবাই ভাল আছে। বাবা-মা দু’জনকেই দারুণ লাগছিল।
তেজস্বী বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ, আর বিশেষভাবে কৃতজ্ঞ দিদির প্রতি। প্রথম দিন থেকেই উনি আমাদের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন। আমাদের কাছে উনি ছিলেন একেবারে লোকাল অভিভাবকের মতো। মঙ্গলবার হনুমানজির দিন, আর হনুমানজিই আমাদের ভরসা ও শক্তি। আমার প্রথম সন্তান কন্যা, সে আমাদের লক্ষ্মীর মতো।