Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার ললিত মোদীর ভাই, ধর্ষণ মামলায় নাম জড়াল সমীরের

পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে এক মহিলা সমীর মোদির বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন। 

দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার ললিত মোদীর ভাই, ধর্ষণ মামলায় নাম জড়াল সমীরের

প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদীর ভাই সমীর মোদী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 September 2025 09:57

দ্য ওয়াল ব্যুরো: পলাতক ব্যবসায়ী ও প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদীর (Lalit Modi) ভাই সমীর মোদীকে (Lalit Modi) ধর্ষণ মামলায় গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi airport) থেকেই তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে এক মহিলা সমীর মোদির বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয় এবং তদন্তে নেমে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মোদীকেয়ারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সমীর মোদিকে। অভিযোগকারিণী জানিয়েছেন, ঘটনাটি আগের হলেও এতদিন তিনি মুখ খুলতে পারেনি, এবার সাহস সঞ্চয় করে ন্যায়বিচারের আশায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সমীর মোদী গত বছরও শিরোনামে আসেন পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে। বাবা কে কে মোদীর মৃত্যুর পর প্রায় ১১,০০০ কোটি টাকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির বণ্টন নিয়ে মা বীণা মোদীর সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তিনি। ২০২৪ সালের জুনে তিনি দিল্লি পুলিশকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান, দাবি করেন যে তাঁর মা-র পক্ষ থেকে তিনি হুমকি পাচ্ছেন। পরে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

এদিকে, আরও এক ধর্ষণের ঘটনায় মণিপুরের নাম জড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুয়াহাটির (Guwahati) এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে মণিপুরের পাঁচ ছাত্রের বিরুদ্ধে (5 Manipur students)। জানা গিয়েছে, নির্যাতিতা ২১ বছরের এক তরুণী এবং ত্রিপুরার (Tripura) বাসিন্দা। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে, বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, পাঁচজনই নাবালক (Minor) এবং ১৭ বছরের কিশোর। গুয়াহাটির একটি ভাড়া বাড়িতে থাকত তারা। বাড়ির মালিকের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

পূর্ব গুয়াহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিতাভ বসুমতারি জানিয়েছেন, গত শনিবার ওই বাড়িতে একটি পার্টি চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তরুণী রাত কাটান সেখানে এবং পরের দিন ঘুম থেকে উঠে বুঝতে পারেন যে তাঁকে ধর্ষণ করা হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ক্ষোভ ছড়ায়। ত্রিপুরার দল TIPRA মথার চেয়ারম্যান প্রদ্যোৎ মানিক্য দেব বর্মা জানিয়েছেন, “ত্রিপুরার এক মেয়ের সঙ্গে এই জঘন্য ঘটনা ঘটেছে। আমি নির্যাতিতার সঙ্গে কথা বলেছি এবং সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি। সবাইকে অনুরোধ করছি, যেন তরুণীর পরিচয় ফাঁস না হয়।”


```