Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস

১০ সেপ্টেম্বর আরেক অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছিল পুলিশ।

হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 September 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পুলিশের জালে হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে্র (Haridevpur incident) মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। মধ্যরাতে দেশপ্রিয় পার্কের কাছাকাছি এলাকা থেকে গ্রেফতার করা হল তাঁকে। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন দেবাংশু।

দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন দেবাংশু। এর আগে ১০ সেপ্টেম্বর আরেক অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছিল পুলিশ।

চন্দনকে জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছিল, হরিদেবপুরের ঘটনার পর তাঁরা বারানসী চলে যান। কিন্তু সেখানে থাকেননি তাঁরা। ফেরার পথে শান্তিনিকেতনে চলে যান দেবাংশু। শুক্রবার ভোররাত প্রায় ২টো ২০ নাগাদ কলকাতার ২৪বি দেশপ্রিয় পার্ক রোড (টালিগঞ্জ থানার অন্তর্গত) এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ দেবাংশুকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে, যাতে তদন্ত সম্পূর্ণ করা যায়। তারপরই মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

৫ সেপ্টেম্বর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিকের সঙ্গে জন্মদিনের পার্টিতে যান ওই তরুণী। অভিযোগ, সেখানে তাঁকে চন্দন ও তাঁর বন্ধু দেবাংশু বিশ্বাস ধর্ষণ করেন। শুধু ধর্ষণই নয়, ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে তাঁকে নির্যাতন করা হয়। অবশেষে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের সব জানান তিনি। পরিবারের সঙ্গে পরামর্শে শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন চন্দন। মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও আরেক অভিযুক্ত দেবাংশু ওরফে দীপ পলাতক। তাঁর খোঁজে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে খবর।

এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ, কিছুদিন আগেই শহরে আলোড়ন ফেলে দিয়েছিল কসবা কাণ্ড। তারও আগে এক বছর পূর্ণ হয়েছে বহুলচর্চিত আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের। একের পর এক এমন ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


```