Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাধুরীর গানে ঠোঁট মিলিয়ে রিল, তরুণী পুলিশ অফিসারের পোস্ট ভাইরাল, অস্বস্তিতে কর্তারা

মাধুরী দীক্ষিত ও অক্ষয় কুমারের ‘আরজু’ সিনেমার এই জনপ্রিয় গানের রিল বানিয়ে বিতর্কে মধ্যপ্রদেশের এক মহিলা পুলিশ অফিসার। 

মাধুরীর গানে ঠোঁট মিলিয়ে রিল, তরুণী পুলিশ অফিসারের পোস্ট ভাইরাল, অস্বস্তিতে কর্তারা

শেষ আপডেট: 8 July 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: ‘অব তেরে দিল মে হাম আ গয়ে...।’ মাধুরী দীক্ষিত ও অক্ষয় কুমারের ‘আরজু’ সিনেমার এই জনপ্রিয় গানের রিল বানিয়ে বিতর্কে মধ্যপ্রদেশের এক মহিলা পুলিশ অফিসার। তাঁর ‘অপরাধ’ তিনি থানায় বসে, পুলিশের উর্দি পরেই এই রিল তৈরি করেছেন। শনিবার ভাইরাল হওয়া এই রিল দেখে তাড়াতাড়ি নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। খোদ আইজি ওই মহিলা অফিসারকে তিরস্কার করে বাকিদের রিল বানানো নিয়ে সতর্ক করে দিয়েছেন।

সম্প্রতি দেখা গিয়েছে, পুলিশ কর্মী ও অফিসারদের মধ্যেও রিল বানানোর পাগলামির ভূত মাথায় চড়েছে। কেউ কেউ উর্দি পরে থানার বাইরে রিল তৈরি করছেন। কিন্তু, মধ্যপ্রদেশের রেওয়া এলাকার এই ‘লেডি সুপারকপ’ একেবারে থানায় নিজের টেবিল-চেয়ারে বসেই মাধুরীর গানের সঙ্গে লিপ দিয়ে রিল তৈরি করে ভাইরাল হয়ে গিয়েছেন। যা দেখেশুনে গোটা পুলিশ দফতরে হইচই পড়ে গিয়েছে।

রাজ্য পুলিশকর্তা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করে সকল কর্মীদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছেন। একইসঙ্গে রেওয়া অঞ্চলের সকল পুলিশ আধিকারিককে বিষয়টিতে নজর রাখতে বলেছেন।  পুলিশকর্মীদের রিল তৈরি এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যাঁরা রিল বানাবেন তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইজি।

ঘটনার মূলে রয়েছেন রেওয়া অঞ্চলের সাগর থানার স্টেশন-ইনচার্জ অঙ্কিতা মিশ্র। তরুণী এই পুলিশ অফিসার মাধুরী দীক্ষিতের গানে লিপ দিয়ে একটি রিল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গত শনিবার। আর তা পরেই এই রিল ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে নেটপাড়ায় নানান ছিছিক্কার চলছে পুলিশের বিরুদ্ধে। একজন এও মন্তব্য করেছেন, এঁর তো বলিউডে থাকার কথা, পুলিশগিরি ছেড়ে সেটা করলেই তো হয়! কেউ লিখেছেন, পুলিশের চাকরি ছেড়ে দিন। সিনেমায় অভিনয় করে ভাগ্য যাচাই করে নিন।

তরুণী দারোগা অঙ্কিতা একাই নন। কিছুদিন আগে গত ১৬ এপ্রিল হেড কনস্টেবল সন্ধ্যা বর্মা নগর কোতয়ালি থানায় অন ডিউটিতে কয়েকটি রিল করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তিনিও উর্দি পরেই রিল তৈরি করেন। কয়েকটি রোমান্টিক গানের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে করা রিল দেখে পুলিশ সুপার বিবেক সিং তাঁকেও সতর্ক করে নোটিস পাঠিয়েছিলেন। গত ২৫ মে লোকসভা ভোটের আগে একটি ফাঁড়ির কনস্টেবল মুন্না যাদব সমাজবাদী পার্টির প্রার্থী অখিলেশ যাদবের সমর্থনে একটি রিল করেছিলেন। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে তাঁকে ক্লোজ করা হয়।


```