Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'বউয়ের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবে?' কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করাতে চান এল অ্যান্ড টি চেয়ারম্যান

বেশিরভাগ সংস্থার মতো এই সংস্থাতেও সপ্তাহে ৬ দিন কাজ হয়, রবিবার ছুটি থাকে। কিন্তু সুব্রহ্মণ্যম চান, রবিবারও কর্মীরা অফিস আসুক।

'বউয়ের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবে?' কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করাতে চান এল অ্যান্ড টি চেয়ারম্যান

এসএন সুব্রহ্মণ্যম

শেষ আপডেট: 9 January 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের যুক্তি নিয়ে এখনও বিতর্ক চলে। তবে তাঁকেও পিছনে ফেললেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। তিনি চান, তাঁর সংস্থার কর্মীরা ৭০ নয়, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করুক! সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের এই ইচ্ছার কথাই প্রকাশ করেছেন তিনি। 

সাধারণত বেশিরভাগ সংস্থার মতো এল অ্যান্ড টি সংস্থাতেও সপ্তাহে ৬ দিন কাজ হয়, রবিবার ছুটি থাকে। কিন্তু সুব্রহ্মণ্যম চান, রবিবারও কর্মীরা অফিস আসুক, কাজ করুক। কোম্পানির এক ভিডিও মিটিং-এ তিনি কর্মীদের উদ্দেশে বলেছেন, ''বাড়িতে থেকে কী কাজ করো তোমরা? কতক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকবে? এর থেকে বাড়িতে কম, অফিসে বেশি সময় থাকো, কাজ করো।'' 

রবিবার ছুটি না দেওয়ার বিষয় নিয়েও তাঁর যুক্তি রয়েছে। সুব্রহ্মণ্যম বলেন, ''আমি নিজে রবিবার কাজ করি। চাই, কর্মীরাও তাই করুক। কিন্তু আমি এটাও জানি রবিবার তাদের অফিস আসতে আমি বাধ্য করতে পারব না। এটাই আমার দুঃখ। যদি পারতাম, তাহলে সবাইকে অফিসে বসিয়ে কাজ করাতাম।'' সুব্রহ্মণ্যমের দাবি, চিন আমেরিকাকে ছাপিয়ে যেতে চলেছে কারণ তাঁরা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করে। আর আমেরিকা ৫০ ঘণ্টা। তাই ভারতকে দ্রুত উন্নতি করতে গেলে ৯০ ঘণ্টা প্রতি সপ্তাহে কাজ করতেই হবে। 

'রেডিট'-এ সুব্রহ্মণ্যমের ভিডিও বার্তাটি ভাইরাল হয়েছে। তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। নারায়ণ মূর্তির মতোই তিনিও কটাক্ষের শিকার হচ্ছেন। আবারও প্রশ্ন উঠছে 'ওয়ার্ক লাইফ ব্যালেন্স' নিয়ে। যদিও সুব্রহ্মণ্যম হোক কী নারায়ণ মূর্তি, তাঁদের একই মত, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে এইভাবে কাজ করা বাধ্যতামূলক। 

সুব্রহ্মণ্যম ভিডিও বার্তাও পারতপক্ষে এই কথাই বলেছেন। তাঁর বক্তব্য, ''বিশ্বের সর্বোচ্চ স্তরে পৌঁছতে গেলে, এক নম্বর হতে গেলে, ৯০ ঘণ্টা বা তার বেশিও কাজ করতে হবে।'' তাই বাড়ি বা ব্যক্তিগত জীবন ভুলে শুধুই অফিস করার ডাক দিয়েছেন তিনি।


```