Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

দীপাবলির রাতে বেঙ্গালুরুতে কলকাতার তরুণীকে গণধর্ষণের অভিযোগ! নগদ টাকা ও মোবাইল ছিনতাই একসঙ্গে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী কলকাতার বাসিন্দা, তিনি কিছুদিন ধরে বেঙ্গালুরুর ওই ভাড়াবাড়িতে থাকছেন।

দীপাবলির রাতে বেঙ্গালুরুতে কলকাতার তরুণীকে গণধর্ষণের অভিযোগ! নগদ টাকা ও মোবাইল ছিনতাই একসঙ্গে

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 23 October 2025 08:38

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এক ভাড়াবাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে এই ঘটনাটি ঘটে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, বাকি দু’জন এখনও পলাতক।

ওইদিন  রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা ১৫ মিনিটের মধ্যে মদ্যপ পাঁচজন যুবক ওই তরুণীর দরজা ধাক্কা দেয়। অভিযোগ, কিছুক্ষণ দরজা ধাক্কা দিয়ে অপেক্ষা করার পর তারা জোর করে ঘরে ঢোকে। তরুণীকে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

শুধু তাই নয়, অভিযুক্তরা তরুণীর কাছ থেকে ২৫,০০০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণী কলকাতার বাসিন্দা, তিনি কিছুদিন ধরে বেঙ্গালুরুর ওই ভাড়াবাড়িতে থাকছেন। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই  মাদানায়াকানাহল্লি থানার পুলিশ তদন্ত শুরু করে তিনজনকে পাকড়াও করেন।

বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার সি. কে. বাবা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা ১৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা দরজায় নক করে জোর করে ভেতরে ঢুকে পড়ে, মহিলাকে টেনে অন্য ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। যে দুজন পলাতক তাদের দ্রুত ধরার চেষ্টা করছেন তাঁরা। উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে।

এদিকে, আক্রান্ত তরুণীর বয়ান রেকর্ড করেছেন আধিকারিকরা এবং তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। 


```