Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতালে খুন করা তৌসিফের সোশ্যাল মিডিয়ায় এত রিল! ভাইরাল 'পাটনার কিং'কে কে না চেনেন

পাটনার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এল ২৬ বছরের তৌসিফ বাদশার নাম।

হাসপাতালে খুন করা তৌসিফের সোশ্যাল মিডিয়ায় এত রিল! ভাইরাল 'পাটনার কিং'কে কে না চেনেন

তৌসিফ বাদশা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 18:57

দ্য ওয়াল ব্যুরো: পাটনার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এল ২৬ বছরের তৌসিফ বাদশার নাম। ক্যামেরায় ধরা পড়া তাঁর অনায়াস গতিবিধি ও হামলার সময়কার শীতলতা বিস্মিত করেছে পুলিশ থেকে সাধারণ মানুষকে। অথচ এই তৌসিফ বাদশা কোনও অপরিচিত নাম নয়। সোশ্যাল মিডিয়ায় ‘পাটনার কিং’ হিসেবে পরিচিত সে।

তৌসিফের ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক গ্যাংস্টার-স্টাইল ভিডিও, গাড়ি চালানোর দৃশ্য, ডায়লগে ভরা রিল—সবই যেন বিপজ্জনক আত্মবিশ্বাসে ভরা। এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর কোলে একটি শিশু, চালাচ্ছেন গাড়ি। শিশুটির পরিচয় এখনও অস্পষ্ট। ইউটিউবে তাঁর চ্যানেলে ১২৯টি শর্ট ভিডিয়ো রয়েছে, যেগুলির বেশিরভাগই ‘আর্বান গ্যাংস্টার’ ধাঁচে তৈরি। ফেসবুক বায়োতেও লেখা—“যে জঙ্গলে তুমি সিংহ হয়ে ঘুরে বেড়াও, সেই জঙ্গলের ভয়হীন শিকারি আমি।”

গত বৃহস্পতিবার, পাটনার নামী প্যারাস হাসপাতালে ঢুকে একদল ব্যক্তি আইসিইউ-তে গুলি চালিয়ে খুন করে চন্দন মিশ্র নামে এক অপরাধীকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচজনের একটি দল নিরবচাপ পদক্ষেপে হাসপাতালের করিডরে ঢুকছে। সামনে তৌসিফ, হাতে বন্দুক, জামা খোলা, গলার কলার নেমে এসেছে। বাকিরা গুলি চালিয়ে পালিয়ে গেলেও, তৌসিফ বেরিয়ে যায় একইভাবে, অনায়াসে, যেন কিছুই হয়নি।

খুনের মূল কারণ, প্রাক্তন দুই সঙ্গী চন্দন মিশ্র ও শেরু গ্যাংয়ের নেতৃত্ব শেরুর মধ্যে পুরনো দ্বন্দ্ব। জেলে থাকাকালীন তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়, চন্দন পরে ‘শেরু গ্যাং’ নাম ব্যবহার করেই পৃথক গোষ্ঠী গড়ে তোলে। সেই জেরেই এই হামলা, অনুমান পুলিশের।

পুলিশ ইতিমধ্যেই পাটনা ও বক্সারের বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেফতার করেছে। তল্লাশি চলছে ‘শেরু গ্যাং’-এর সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি ও আস্তানায়। নিহত চন্দন মিশ্রের বিরুদ্ধে ২৪টি মামলা ছিল, যার মধ্যে ১২টিরও বেশি খুনের মামলা। সে একটি মামলায় সাজা খাটছিল, তবে মেডিকেল প্যারোলে বাইরে ছিল।
 


```