Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বেঙ্গালুরু নিয়ে বিজেপিকে তোপ খাড়্গের! ইস্তফার কথায় মনে করালেন কুম্ভ ও কোভিডের মৃত্যুমিছিল

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এর আগে বিজেপির সমালোচনার জবাবে ঠিক একই সুরে বক্তব্য রেখেছিলেন।

বেঙ্গালুরু নিয়ে বিজেপিকে তোপ খাড়্গের! ইস্তফার কথায় মনে করালেন কুম্ভ ও কোভিডের মৃত্যুমিছিল

শেষ আপডেট: 11 June 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১২। আইপিএল ফাইনাল জিতল কেকেআর। আনন্দে আত্মহারা হল শহর। আইপিএল নিয়ে উন্মাদনা তখন বেশ ভালই ছিল সকলের মধ্যে কম-বেশি। আট থেকে আশি খেলা বুঝুক না বুঝুক, এটা অন্তত জানতেন শাহরুখের দল, বাংলার দল। ফলে জিতেছে মানে সেলিব্রেশন তো বনতা হ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর কুর্শিতে নতুন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিং খানের 'দিদি' হিসেবে বিরাট আয়োজন করলেন। সিএবি সাহায্য করল। এলাহি ব্যাপার ইডেন গার্ডেন্সে। সকলের জন্য বিনামূল্য শাহরুখ দর্শনের ব্যবস্থা হল রাতারাতি। ব্যাস, উদযাপনের দিন সকাল থেকেই তিল ধারনের জায়গা নেই ইডেনে। সমস্ত সেলিব্রেশন শেষে সেদিন গেটের বাইরে অসংখ্য জুতোর ছেঁড়া অংশ, ভাঙা সানগ্লাস, টুকটাক ছেঁড়া জামা-কাপড়ে অংশ, কারও রুমাল, কারও ব্যাগ পড়ে থাকতে দেখা গিয়েছিল। সমস্ত গেটে না হোক, কিছুটা বিশৃঙ্খলা হয়েছিলই।

সেদিন ঠেলাঠেলিতে কারও প্রাণহানি হয়নি। কিন্তু এই একই ধরনের সেলিব্রেশনে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। শুধু জুতো বা জামার অংশ নয়, রক্তে ভিজে যাওয়া জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে স্টেডিয়ামের বাইরে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। দোষের বোঝা কেউই আপাতত ঘারে নিতে চাইছে না। প্রশাসনও নিজেদের সাফাই দিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ১১ জনের মৃত্যুর দায় কার সেই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই রাজনীতির স্বভাবসিদ্ধ ধাঁচে মাঠে নামে বিরোধী শিবির। বিজেপির তরফে কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করা হয়।

বিজেপিকে এই কটাক্ষের জবাব দিতেই এবার মুখ খুললেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বেঙ্গালুরুর ঘটনাকে বুধবার ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পদপিষ্টের ঘটনা যে এই প্রথম নয় এবং খুব সম্প্রতি এমন অনেক মৃত্যু হয়েছে যা অনভিপ্রেত তাও মনে করিয়ে দেন। খাড়্গে টানেন উত্তরপ্রদেশের কুম্ভ মেলার তুলনা। ওঠে কোভিড পরিস্থিতির প্রসঙ্গও। তাঁর একটাই প্রশ্ন 'এই সব ঘটনার সময় কি কেউ ইস্তফা দিয়েছিলেন?'

খাড়্গে বলেন, 'নিঃসন্দেহে ভুল হয়েছে এবং আমাদের নেতারা তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু বিজেপি যে বলছে, কুম্ভ মেলার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কতজন? সেসময় কেউ ইস্তফা দিয়েছিলেন? আমি তেমন কিছু বলিনি তাও আমার একটা মন্তব্যের জন্য আমাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আমরা তখন বহু মৃতদেহ ভেসে যেতে দেখেছি।'

কেবল কুম্ভ মেলাই নয়, করোনাকালে ঘটে যাওয়া একাধিক বিষয়ের কথাও উল্লেখ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। বলেন, 'যদি ইচ্ছাকৃত কিছু হয়ে থাকে, তবে আমরা সেই মতো পদক্ষেপ করব। কিন্তু এটা তো একটা দুর্ঘটনা এবং সেটাকে আমরা ভুল বলে স্বীকার করছি। নেতৃত্বও দুঃখ প্রকাশ করেছে।'

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও এর আগে বিজেপির সমালোচনার জবাবে ঠিক একই সুরে বক্তব্য রেখেছিলেন। আরসিবি-র আইপিএল জয়ের পর আয়োজিত বিজয় উৎসবে পদপিষ্টের ঘটনাকে ঘিরে বিজেপির যেভাবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগ দাবি করা হয়েছে, তাকে ‘খাঁটি রাজনৈতিক’ বলেই ব্যাখ্যা দিয়েছিলেন।

তিনি বলেন, 'ওরা সবসময় তথ্য বিকৃত করে জনমত বিভ্রান্ত করে। ওদের এই ইস্তফা চাওয়ার কোনও ভিত্তি নেই। কুম্ভ মেলায় যখন ৪০-৫০ জনের মৃত্যু হয়েছিল, তখন কি ওরা ইস্তফা চেয়েছিল? একটা উড়ালপুল উদ্বোধনের দিনই ভেঙে পড়েছিল, ১৪০ জন মারা গিয়েছিলেন, তখন কি ওরা প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছিল? গোধরা ট্রেন দুর্ঘটনার সময় কে ছিলেন মুখ্যমন্ত্রী? চামরাজনগরে যখন অক্সিজেন ঘাটতির জেরে বহু মৃত্যু হয়েছিল, তখন কি ওরা (বিজেপি) বোম্মাইয়ের পদত্যাগ চেয়েছিল?'

বেঙ্গালুরুতে আরসিবির আইপিএল জয়ের উদ্‌যাপন চলাকালীন প্রবল ভিড় ও বিশৃঙ্খলার ফলে পদপিষ্টের ঘটনা হয়। প্রাণ হারান ১১ জন। তারপর থেকেই বিজেপি কর্নাটক সরকারের তীব্র সমালোচনায় ব্যস্ত। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। এই দাবিকেই ‘রাজনৈতিক লাভের জন্য কৌশল’ বলে অভিহিত করেছেন সিদ্দারামাইয়া।

তাঁর মতে, তদন্তের রিপোর্ট অনুযায়ী সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত বিজেপির এই দাবিকে ভিত্তিহীন ও সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে করা বলে মনে করছেন তিনি।


```