Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ঘোমটা বিতর্কে’ সাফাই খান স্যারের! স্ত্রীর মুখ ঢেকে রাখার কারণ জানিয়ে বললেন, 'আসলে ওর...'

বিয়ের আনন্দঘন পরিবেশের মাঝেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর মুখ ঢেকে রাখা নিয়ে বিতর্ক, আলোচনা ছড়িয়ে পড়ে।

‘ঘোমটা বিতর্কে’ সাফাই খান স্যারের! স্ত্রীর মুখ ঢেকে রাখার কারণ জানিয়ে বললেন, 'আসলে ওর...'

শেষ আপডেট: 16 June 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার তথা শিক্ষক খান স্যার সম্প্রতি বিহারের পাটনায় এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন। তাঁর স্ত্রী এএস খান রিসেপশনের দিন নিজের মুখ ঢেকে রাখেন লাল ওড়নায় যা অনেকের কাছে ‘পুরনো চিন্তাধারা’র প্রতীক বলে মনে হয়েছে। বিয়ের আনন্দঘন পরিবেশের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক, আলোচনা ছড়িয়ে পড়ে।

সম্প্রতি এক পডকাস্টে, খান স্যার (যাঁর আসল নাম, ফয়জল খান) এই ‘ঘোমটা বিতর্ক’ নিয়ে মুখ খোলেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন, এই সিদ্ধান্ত একান্তই তাঁর স্ত্রীর।

পডকাস্টে হোস্ট প্রথমে তাঁর বিয়েতে উপস্থিত সম্মানীয় অতিথিদের কথা বলেন, এরপর উল্লেখ করেন ‘ওড়না বিতর্ক’-এর কথা। জবাবে খান স্যার জানান, ‘ওই দিন মুখ ঢেকে রাখার সিদ্ধান্তটা ছিল একান্তই ওর (স্ত্রীর)। রিসেপশনে সবাই সুন্দর সাজে থাকবেন জেনেই, সে চেয়েছিল তাকে যেন একটু আলাদা লাগে। ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল, ও যেন বিয়ের দিন একদম স্পটলাইটে থাকে, বউয়ের সাজে। তাই নিজের মতো করেই ও লুকটা ঠিক করেছে।’

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে খান স্যার বেছে নিয়েছিলেন একটি বারগান্ডি রঙের স্যুট। খান স্যারের স্ত্রী এএস খান বেছে নিয়েছিলেন একটি গাঢ় লাল রঙের ব্রাইডাল লেহেঙ্গা, যাতে ছিল ঝকঝকে সোনালি জরির কাজ ও সিকুয়েন এমব্রয়ডারি। মাটি ছোঁয়া লেহেঙ্গা ও একটি ভারী এমব্রয়ডার্ড ব্লাউজের সঙ্গে তাঁর মুখ ঢাকা ছিল একটি লাল জর্জেট ওড়নায়। এটিই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিক্স ওয়াল্লাহ (Physics Wallah)-এর সিইও অলখ পাণ্ডে, আরেকজন জনপ্রিয় অনলাইন শিক্ষক। তাঁকে রিসেপশনে খান স্যারকে আলিঙ্গন করতেও দেখা গেছে, যা অনেক অনুরাগীকেই আবেগপ্রবণ করে তোলে সেদিন।
খান স্যার যদিও শিক্ষাক্ষেত্রে একজন পরিচিত মুখ, তাঁর স্ত্রী এএস খান বিহারের সিওয়ান জেলার একজন সরকারি কর্মচারী।


```