Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও বেশ কয়েকজন চিকিৎসক-সহ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। 

বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া

জ্যোতিষী শর্মিষ্ঠা

শেষ আপডেট: 14 June 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও বেশ কয়েকজন চিকিৎসক-সহ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। এর জেরে সারা দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই সময়ই এক বৈদিক জ্যোতিষীর টুইট ঘিরে শুরু হল প্রবল বিতর্ক। শর্মিষ্ঠা নামের ওই জ্যোতিষী দাবি করেছেন, তিনি আগে থেকেই এই ধরনের বিমান দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। আর তাতে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ঘটনার দিনই শর্মিষ্ঠা নামের ওই মহিলা জ্যোতিষী ‘এক্স’-এ একটি পোস্ট করেন। লেখেন, ' আজ আমদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এতগুলো প্রাণ চলে গেল, খুব দুঃখজনক। জ্যোতিষশাস্ত্র বলছে, বৃশ্চিক রাশির অর্ধ্রায় বৃহস্পতি প্রবেশ করেনি, ভারতের মঙ্গল মহাদশাও শুরু হয়নি, তা সত্ত্বেও কত কিছু ঘটে যাচ্ছে। আমি সকলের প্রশ্নের উত্তর দিতে পারছি না, ক্ষমা করবেন। ওঁ শান্তি।'

তাঁর এই পোস্টের কিছু পরেই নেটপাড়ায় হইচই পড়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, 'এমন দুঃসময়ে জ্যোতিষের কথা টেনে এনে আপনি আসলে কী বোঝাতে চাইছেন?' আরও অনেকে সরাসরি বলেন, 'মানুষ মারা যাচ্ছেন, আর আপনি তা নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রমাণ করার চেষ্টা করছেন?'

শর্মিষ্ঠা পরে আরও একটি পুরনো টুইট শেয়ার করেন, যেটি তিনি ২০২৪ সালের ডিসেম্বরে করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, '২০২৫ সালে বিমান পরিবহণ ক্ষেত্রে অনেক উন্নতি হবে, তবে একাধিক বিমান দুর্ঘটনার খবর আমাদের চমকে দিতে পারে। বৃহস্পতি মৃগশিরা ও অর্ধ্রা নক্ষত্রে প্রবেশ করলে নিরাপত্তা ও সুরক্ষার ঘাটতি দেখা দিতে পারে।'

এছাড়াও, দুর্ঘটনার ঠিক এক সপ্তাহ আগে, ৫ জুন তিনি আরও একটি টুইটে বিমান শিল্পে ‘বৃদ্ধির’ সঙ্গে ‘ধ্বংস’ শব্দটিও উল্লেখ করেছিলেন। এরপরই প্রশ্ন উঠছে, এই সব ভবিষ্যদ্বাণী কি সাধারণের মনে ভয় ছড়ানোর চেষ্টা নয়?

একজন এক্স ব্যবহারকারী তীব্র ভর্ৎসনা করে লেখেন, 'সমবেদনার সময় এটা নয়, এটা সহানুভূতির সময়। জ্যোতিষ টেনে এনে আপনি যে কথা বলছেন, তা অত্যন্ত অশালীন।' আর একজন বলেন, 'আপনার মতে, ওই বিমানে থাকা ২৫০ জনের সবার কুণ্ডলী একরকম ছিল? জ্যোতিষ ভাগ্য নয়, বিভ্রান্তি।'

নেটিজেনদের একাংশ তো অভিযোগ করেছেন, 'এই ট্র্যাজেডিকে পুঁজি করে আপনি নিজের জ্যোতিষচর্চার প্রচার করছেন। লজ্জার বিষয়।' আরও একজন লেখেন, 'যখন গোটা দেশ শোকাচ্ছন্ন, তখন এমন আমি আগে থেকেই বলেছিলাম, এই ধরনের পোস্ট একেবারেই কাম্য নয়।'

যদিও এদেশে এমন বহু মানুষ আছেন যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন। তবে এই ঘটনায় অধিকাংশই আবেদন জানিয়েছেন, 'সামান্য হলেও মানবিকতা দেখান। সব কিছুর মধ্যেই গ্রহ-নক্ষত্র খোঁজার দরকার নেই।'

এখনও পর্যন্ত ওই জ্যোতিষী আর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর পোস্ট ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রে।


```