Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এসএফআইয়ের সঙ্গে বিরোধ, জেড প্লাস নিরাপত্তা পেয়ে গেলেন কেরলের রাজ্যপাল

তিনি নিজের ব্যক্তিগত সচিবকে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে ফোন করতে বলেন। 

এসএফআইয়ের সঙ্গে বিরোধ, জেড প্লাস নিরাপত্তা পেয়ে গেলেন কেরলের রাজ্যপাল

শেষ আপডেট: 27 January 2024 15:58

দ্য ওয়াল ব্যুরো: এসএফআইয়ের সঙ্গে বিরোধ, ধর্নায় বসেন রাজ্যপাল। না, বাংলার ঘটনা নয়। এমন উত্তেজক পরিস্থিতি তৈরি হয় কেরলে। সম্প্রতি এসএফআই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে যে বিক্ষোভ করেছে তারই পাল্টা অবস্থান নেন তিনি। প্রতিবাদী ছাত্রনেতাদের গ্রেফতারি চান আরিফ। একই সঙ্গে তিনি নিজের ব্যক্তিগত সচিবকে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে ফোন করতে বলেন।  এরপরই জানা যায়, কেন্দ্রের তরফে জেড প্লাস নিরাপত্তা পেয়ে গিয়েছেন তিনি। 

শনিবার সকালে কোল্লামের নীলমেল এলাকা দিয়ে যাচ্ছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। সেই একই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এসএফআইয়ের মিছিল। তখনই রাজ্যপালকে দেখে তারা গো-ব্যাক স্লোগান দেয় এবং কালো পতাকা দেখায়। এতে বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে রাস্তার পাশেই ধর্নায় বসেন আরিফ মহম্মদ। তাঁর অভিযোগ, পুলিশ পুরো ব্যাপারটা দেখে নিষ্ক্রিয়। তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কেরলের রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। 

রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এসএফআইয়ের অভিযোগ ছিল, তিনি বিজেপি এবং আরএসএস মনস্ক একাধিকজনকে কেরলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে বসাচ্ছেন। এতে রাজ্যের শিক্ষার পরিস্থিতি নষ্ট হচ্ছে। বিগত কয়েকদিন ধরেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে সিপিএম-এর ছাত্র সংগঠন। 

এমনিতে সিপিএম পরিচালিত কেরলে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সংঘাত নতুন নয়। গত দু'বছর ধরে লাগাতার বিরোধে লিপ্ত রাজ্য ও রাজভবন। গত বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে কেরল বিধানসভায় বাজেট অধিবেশের সূচনাতেও বিতর্ক তৈরি হয়েছিল। 

রাজ্যপাল আরিফ মহম্মদ খান সাকুল্যে মিনিট দুই সেখানে ছিলেন। তারই মধ্যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তবে দু’জনের কারও মুখেই তখন সৌজন্যে হাসি ছিল না। পরে রাজ্যপাল গড় গড় করে অধিবেশন কক্ষে গিয়ে ভাষণের কপির প্রথম ও শেষ প্যারার কয়েকটি লাইন পড়েই বেরিয়ে যান। 


```