Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিদ্যুৎস্পৃষ্ট বাঁদরছানাকে সিপিআর দিয়ে বাঁচালেন বনকর্মী, মায়ের কোলে ফিরল ছোট্ট প্রাণ

চেকপোস্টেই কর্তব্যরত ছিলেন বন বিভাগের বিট অফিসার অরুণ পি আর। শাবকটির এই অবস্থা দেখে তিনি দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। শিশুটিকে কোলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) দেওয়া শুরু করেন। কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে শাবকটি। জ্ঞানও ফিরে আসে তার।

বিদ্যুৎস্পৃষ্ট বাঁদরছানাকে সিপিআর দিয়ে বাঁচালেন বনকর্মী, মায়ের কোলে ফিরল ছোট্ট প্রাণ

বাঁদরছানাকে বাঁচালেন বনকর্মী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 July 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: বনকর্মীর তৎপরতায় রক্ষা পেল এক বাঁদরছানার জীবন। কেরলের তিরুবনন্তপুরমের জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল শাবকটি। সিপিআর দিয়ে প্রাণ বাঁচিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন বন দফতরের কর্মী অরুণ পি আর। ছোট্ট প্রাণটির জন্য সেই বনকর্মীর উপস্থিতি যেন এক অলৌকিক রক্ষাকবচ হয়ে উঠল।

জানা গিয়েছে, পোনমুড়ির সোনালি উপত্যকা চেকপোস্টের কাছে একদল বাঁদরের মধ্যে হঠাৎই ধস্তাধস্তি শুরু হয়। একটি বাঁদরছানা অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সেই সময় চেকপোস্টেই কর্তব্যরত ছিলেন বন বিভাগের বিট অফিসার অরুণ পি আর। শাবকটির এই অবস্থা দেখে তিনি দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। শিশুটিকে কোলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) দেওয়া শুরু করেন। কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে শাবকটি। জ্ঞানও ফিরে আসে তার।

এই পুরো ঘটনার সময় কাছেই অপেক্ষা করছিল বাঁদরছানাটির মা। বাচ্চাটি সুস্থ হয়ে ওঠার পর সঙ্গে সঙ্গে ছুটে আসে সে, জড়িয়ে ধরে নিজের সন্তানকে। এরপর দু’জন জঙ্গলের ভিতরে চলে যায়।

এই উদ্ধার অভিযান মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন এক পথচারি, যিনি কোট্টায়ামের বাসিন্দা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন বনকর্মী অরুণ।

প্রসঙ্গত, এর আগেও এমন মানবিকতা নজর কেড়েছিল। গত বছরের ২৪ মে উত্তরপ্রদেশের বুলন্দশহরে প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়া এক বাঁদরকে সিপিআর দিয়ে বাঁচান পুলিশ অফিসার বিকাশ তোমর। উত্তেজিত বাঁদরের ঝাঁকের মধ্যেও ঝুঁকি নিয়ে সাহায্য করেছিলেন তিনি।


```